কুমিল্লায় মন্দিরে দুর্বৃত্তের রেখে যাওয়া ককটেল বিস্ফোরণ, পুরোহিতসহ আহত ৪

AI-classifiedconfidence 90%

Why this classification

This article reports a specific, recent attack in which a masked person left a cocktail bomb in a Hindu temple in Comilla on Saturday evening, injuring four people, including the priest. Police said two more cocktail explosions followed nearby, and the perpetrators have not been identified.

Reported by:SamakalJugantorCorroborated · 2 sources
07/03/26•Dakshin Thakurpara (Baganbari) Kali Gachtala Shiva Temple

Killed

0

Injured

4

Summary

৭ মার্চ ২০২৬ (শনিবার) সন্ধ্যায় কুমিল্লা নগরীর দক্ষিণ ঠাকুরপাড়ার কালী গাছতলা শিব মন্দিরে মুখোশ পরা এক ব্যক্তির রেখে যাওয়া ককটেল বিস্ফোরণে পুরোহিত কেশব চক্রবর্তীসহ চারজন আহত হন। পুলিশ জানায়, পালানোর সময় পার্শ্ববর্তী বৌদ্ধ মন্দির ও ব্র্যাক অফিসের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং হামলাকারীরা এখনও শনাক্ত হয়নি।

AI analysis

Category

Communal / Religious Violence

Confidence

90% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

মুখোশ পরা অজ্ঞাত ব্যক্তি (unidentified perpetrator)কেশব চক্রবর্তী (priest, injured)আ. বারেক (injured)জিহাদ (injured)শ্যামল কৃষ্ণ (convener, Kumilla Mahanagar Puja Udjapon Front)মো. তৌহিদুল আনোয়ার (acting OC, Kotwali Model Police Station)মো. আনিসুজ্জামান (Superintendent of Police, Comilla)

Affected infrastructure

Shiva templeAdjacent Buddhist templeArea in front of BRAC office

Tags

Minority AttackBomb Attack

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 4

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 07/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 08/03/26open original ↗

কুমিল্লায় মন্দিরে দুর্বৃত্তের রেখে যাওয়া ককটেল বিস্ফোরণ, পুরোহিতসহ আহত ৪

কুমিল্লায় মন্দিরে দুর্বৃত্তের রেখে যাওয়া ককটেল বিস্ফোরণ, পুরোহিতসহ আহত ৪ কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ০৭ মার্চ ২০২৬ | ২১:৫৯ | আপডেট: ০৮ মার্চ ২০২৬ | ০৮:৪১ কুমিল্লা নগরীতে একটি মন্দিরে দুর্বৃত্তের রেখে যাওয়া ককটেল বিস্ফোরণে পুরোহিতসহ চারজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া (বাগানবাড়ী) কালী গাছতলা শিব মন্দিরে এই ঘটনা ঘটে। একই সময় পাশের দুটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটে। শিব মন্দিরে বিস্ফোরণে আহত হয়েছেন পুরোহিত কেশব চক্রবর্তী এবং পাশের রাস্তায় ককটেল বিস্ফোরণে আহত হন আরও তিন জন। তাদের কুমিল্লা জেনারেল ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরপাড়া শিব মন্দিরে সন্ধ্যায় শনিপূজা করছিলেন পুরোহিতসহ কয়েকজন। এ সময় হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে মুখোশ পরা একজন ব্যাগ হাতে ওই মন্দিরে প্রবেশ করেন। তার পাশে কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ব্যাগটি রাখার একপর্যায়ে মুখোশ পরা ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। এরপরই সেখানে বিস্ফোরণ ঘটে। এতে মন্দিরে থাকা পুরোহিত কেশব চক্রবর্তী আহত হন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর মন্দিরে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় শিব মন্দিরের পার্শ্ববর্তী বৌদ্ধ মন্দির ও ব্র্যাক অফিসের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে তিনজন আহত হন। এদের মধ্যে দুইজনকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলেন- ঠাকুরপাড়া বাগানবাড়ি এলাকার সুজত আলীর ছেলে আ. বারেক ও নজরুল ইসলামের ছেলে জিহাদ। আহত অপরজনের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। হাসপাতালে চিকিৎসা নিয়ে তারা চলে গেছেন বলে জানা গেছে। আহত কেশব চক্রবর্তী বলেন, ‘বিস্ফোরণের সময় একটি সাদা বস্তু আমার সামনে এসে পড়ে। প্রথমে ধারণা করেছিলাম গাছ থেকে কিছু পড়েছে, পরে ধোয়া দেখে অন্যরা জানায় এটা বোমা। কে বা কারা কী কারণে এটি করল তা বলতে পারছি না।’ কুমিল্লা মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক শ্যামল কৃষ্ণ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি, কারা ককটেল হামলা চালিয়েছে তা নিশ্চিত নই। পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিয়েছে। যারা শান্ত পরিস্থিতিকে অশান্ত করতে চাচ্ছে, আশা করি তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার বলেন, ‘ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি। বিষয়টি তদন্তাধীন। কী কারণে এবং কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা এই মুহূর্তে বলতে পারছি না। তবে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’ রাতে ঘটনাস্থলে এসে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান সাংবাদিকদের বলেন, 'মন্দির থেকে পাওয়া বিস্ফোরণের কিছু আলামত ও একটি ব্যাগ জব্দ করা হয়েছে। ঢাকা থেকে বোমা বিশেষজ্ঞ টিম এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।' সামান্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন বলে জানান তিনি। - বিষয় : - কুমিল্লা - ককটেল - ককটেল বিস্ফোরণ

Source 2: Jugantor · 09/03/26open original ↗

সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা

কুমিল্লায় ককটেল বিস্ফোরণ সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা Advertisement কুমিল্লা ব্যুরো প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৮:১৬ পিএম কুমিল্লা নগরীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। প্রথম ঘটনাস্থল এবং পরে একই সড়কে আরও দুটি স্থানে ককটেল বিস্ফোরণ এলাকা থেকে বেশ কিছু সিসিটিভির ফুটেজ বিশ্লেষণে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে রোববার রাতে ঢাকা থেকে আসা বোম ডিসপোজাল ইউনিট জব্দ করা একটি ব্যাগ নির্জন স্থানে নিয়ে নিষ্ক্রিয়করণ করেছে। এর আগে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া (বাগানবাড়ী) কালী গাছতলা এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৪ জন আহত হয়েছেন। আহতদের কুমিল্লা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ, র্যাব, পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে বেশ কিছু আলামত ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে মুখোশ পরিহিত একজন ব্যক্তি ব্যাগ হাতে ওই এলাকায় প্রবেশ করে। পাশে আরও কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ব্যাগটি রাখার একপর্যায়ে মুখোশ পরিহিত ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, ওরা পালিয়ে যাওয়ার সময় একটি ককটেল নিক্ষেপ করেছে; যা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এদিকে পুলিশের একটি সূত্র জানায়, ‘জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সন্দেহভাজন ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।’ কোতোয়ালি মডেল থানার ওসি মো. তৌহিদুল আনোয়ার জানান, ঘটনাস্থলের বেশ কিছু সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। দুর্বৃত্তের রেখে যাওয়া একটি ব্যাগ রোববার রাতে নিষ্ক্রিয়করণ করেছে ঢাকা থেকে আসা বোম ডিসপোজাল ইউনিট। তবে ওই ব্যাগে বোমা ছিল কিনা এমন তথ্য এখনো জানা যায়নি।