পরিবহন শ্রমিকদের সংঘর্ষে আরেক শ্রমিকের মৃত্যু
Why this classification
This report describes a concrete violent clash among transport workers at Sylhet Central Bus Terminal, in which buses and ticket counters were vandalised and two workers died, one of them confirmed in hospital yesterday. The clash occurred on 27 April 2026, within the 14-day window, so the incident qualifies as violence.
Killed
2
Injured
5
Summary
সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ২০২৬ সালের ২৭ এপ্রিল দুই শ্রমিক পক্ষের সংঘর্ষে কয়েকটি বাস ও টিকিট কাউন্টার ভাঙচুর হয় এবং দুই শ্রমিকের মৃত্যু ঘটে। সর্বশেষ ৭ মে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত শ্রমিক দিলওয়ার হোসেনের মৃত্যু হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 5
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 27/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
পরিবহন শ্রমিকদের সংঘর্ষে আরেক শ্রমিকের মৃত্যু
পরিবহন শ্রমিকদের সংঘর্ষে আরেক শ্রমিকের মৃত্যু সিলেট ব্যুরো প্রকাশ: ০৮ মে ২০২৬ | ০৭:২৯ | প্রিন্ট সংস্করণ সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দিলওয়ার হোসেন নামে আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে সংঘর্ষে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় জেলা পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। নিহত দিলওয়ার সিলেট-জকিগঞ্জ মিনিবাস শ্রমিক উপকমিটির সদস্য ছিলেন। তিনি সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম ও রিপন সাধারণ সম্পাদক আবদুল মুহিনের বলয়ের লোক ছিলেন। এর আগে গত শনিবার মারা যান বাসের হেলপার গোলাপগঞ্জের রণকেলী উত্তরগ্রামের ছাবুল মিয়ার ছেলে রিপন আহমদ। এদিকে নিহত রিপনের বাবা বাদী হয়ে গত বুধবার রাতে দক্ষিণ সুরমা থানায় মামলা করেছেন। মামলায় জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলামকে প্রধান আসামি করে ২৯ জনকে এজাহারভুক্তসহ ৬০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। এরমধ্যে কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রদল নেতা আলী আকবর রাজনও রয়েছেন। এজাহারে হত্যাসহ হামলা ও ভাঙচুরের অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি আশরাফুজ্জামান। গত ২৭ এপ্রিল সিলেট-জগন্নাথপুর রুটে আহ্বায়ক কমিটি গঠনের বিরোধ নিয়ে দুই শ্রমিক নেতার বলয়ের শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাস ও টিকিট কাউন্টার ভাঙচুর করা হয়। এতে আহত হন পাঁচ-সাতজন শ্রমিক। আহতদের মধ্যে দিলওয়ার ও রিপন ছিলেন। সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ হিমশিম খায়। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় শ্রমিক নেতাদের সঙ্গে তাৎক্ষণিক বৈঠক করেন সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এরপর পরিস্থিতি শান্ত থাকলেও দুজন শ্রমিকের মৃত্যুর পর আবারও উত্তেজনা দেখা দিয়েছে। এদিকে শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুলের পক্ষে পাল্টা মামলার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। - বিষয় : - মৃত্যু
