নিজ ঘরে আগুন, অস্ত্র হাতে যুবকের তাণ্ডবে আতঙ্ক

AI-classifiedconfidence 94%

Why this classification

The article describes a drug‑addicted youth setting fire to his own house and threatening neighbors with weapons; there is no involvement of political parties or election context, so it is not political violence.

Reported by:JugantorSingle source
16/07/26•Balditari

Killed

0

Injured

0

Summary

শামীম নামের মাদকাসক্ত যুবক নিজের বাড়িতে আগুন লাগিয়ে, দেশীয় অস্ত্র, ছুরি ও শাবল হাতে ঘরের সামনে দাঁড়িয়ে আশেপাশের মানুষকে প্রাণনাশের হুমকি দেন। নাগেশ্বরী ফায়ার সার্ভিস আগুন নেভিয়ে দিলেও বাড়ির বেশিরভাগ জিনিস পুড়ে গিয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

94% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

ShamimOC Abdullah Heel Jamal

Affected infrastructure

house

Tags

Drug War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 16/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 16/07/26open original ↗

নিজ ঘরে আগুন, অস্ত্র হাতে যুবকের তাণ্ডবে আতঙ্ক

নিজ ঘরে আগুন, অস্ত্র হাতে যুবকের তাণ্ডবে আতঙ্ক Advertisement কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৬:৪৯ পিএম নিজ ঘরে আগুন, অস্ত্র হাতে যুবকের তাণ্ডবে আতঙ্ক কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বলদিটারি গ্রামে নিজ বসতঘরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ সময় দেশীয় অস্ত্র, ছুরি ও শাবল হাতে তার তাণ্ডবে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে কেউ তার কাছে যেতে সাহস পাননি। এমনকি ভয়ে তার স্ত্রী, মা-বোনও কাছে যেতে পারেননি। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার বলদিটারি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শামীম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে স্থানীয়দের দাবি। স্থানীয় বাসিন্দারা জানান, শামীম নিজেই তার বসতঘরে আগুন ধরিয়ে দেন। আগুন লাগানোর পর তিনি দেশীয় অস্ত্র, ছুরি ও শাবল হাতে ঘরের সামনে অবস্থান নেন। তাকে আটকানোর চেষ্টা করলে আশপাশের লোকজনকে প্রাণনাশের হুমকি দেন। এতে এলাকাজুড়ে চরম আতঙ্কের সৃষ্টি হয় এবং কেউ আগুন নেভাতে এগিয়ে যেতে পারেননি। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের প্রায় সব আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ বিষয়ে নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হীল জামান বলেন, মাদকাসক্ত এক যুবক নিজ বাড়িতে আগুন লাগিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।