সেন্টমার্টিনে সালিশ বৈঠকে ইউপি সদস্যের ওপর হামলা, গুরুতর আহত

AI-classifiedconfidence 85%

Why this classification

A sālish (mediation) meeting in Saint Martin's Island turned violent when former UP member Rashid Ahmed and his supporters allegedly attacked current UP member Syed Alam with a dah (machete), causing serious head injuries. This is a concrete, recent physical attack with a weapon, so it qualifies as violence.

Reported by:SamakalSingle source
29/05/26•গলাচিপা এলাকা, সেন্টমার্টিন দ্বীপ (৭ নম্বর ওয়ার্ড)

Killed

0

Injured

1

Summary

২০২৬ সালের ২৯ মে (শুক্রবার) বিকেলে কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন ইউনিয়নের গলাচিপা এলাকায় একটি বিচার সালিশ বৈঠকে ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছৈয়দ আলমের ওপর সাবেক ইউপি সদস্য রশিদ আহমেদ ও তার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে। হামলায় তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

ছৈয়দ আলম (ইউপি সদস্য, ৭ নম্বর ওয়ার্ড, সেন্টমার্টিন ইউনিয়ন)রশিদ আহমেদ (সাবেক ইউপি সদস্য)ফয়েজুল ইসলাম (ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ)সুকান্ত চৌধুরী (ওসি (তদন্ত), টেকনাফ মডেল থানা)

Tags

Election Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 29/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 30/05/26open original ↗

সেন্টমার্টিনে সালিশ বৈঠকে ইউপি সদস্যের ওপর হামলা, গুরুতর আহত

সেন্টমার্টিনে সালিশ বৈঠকে ইউপি সদস্যের ওপর হামলা, গুরুতর আহত প্রতীকী ছবি টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৯ মে ২০২৬ | ২২:৫১ কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নে বিচার সালিশকে কেন্দ্র করে এক ইউপি সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছৈয়দ আলম গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেলে সেন্টমার্টিন দ্বীপের ৭ নম্বর ওয়ার্ডের গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সেন্টমার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বর্তমান ইউপি সদস্য ছৈয়দ আলম ও সাবেক ইউপি সদস্য রশিদ আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের পর থেকেই তাদের মধ্যে বিরোধ চলছিল। এর আগেও কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। শুক্রবার বিকেলে গলাচিপা এলাকায় একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। অভিযোগ রয়েছে, ওই বৈঠকে সাবেক ইউপি সদস্য রশিদ আহমেদ ও তার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে আগে থেকেই অবস্থান নেয়। সালিশ চলাকালে কথাকাটাকাটির একপর্যায়ে ছৈয়দ আলমের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় ইউপি সদস্য ছৈয়দ আলম মাথায় গুরুতর আঘাত পান। আহত ইউপি সদস্য ছৈয়দ আলম অভিযোগ করে বলেন, ‘আমার একটি বিচার সালিশ বৈঠক ছিল। সেখানে পরিকল্পিতভাবে তারা দেশীয় অস্ত্র নিয়ে প্রস্তুত ছিল, যা আমি জানতাম না। সালিশের একপর্যায়ে কথাকাটাকাটি হলে তারা আমার ওপর অতর্কিত হামলা চালায়। আমার মাথায় দা দিয়ে আঘাত করা হয়েছে। আমি এখন চিকিৎসাধীন আছি।’ তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য রশিদ আহমেদ বলেন, ‘আমার বড় ছেলের সঙ্গে অপর একটি ছেলেকে নিয়ে আগের দিন ঝগড়ার ঘটনা ঘটে। বিষয়টি মীমাংসার জন্য সালিশ বৈঠকের আয়োজন করা হয়েছিল। কিন্তু সেখানে নিরপেক্ষ বিচার না করে উল্টো আমার ছেলেকে মারধর করা হয়। এতে আমার আত্মীয়স্বজন উত্তেজিত হয়ে পড়ে এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় কে কাকে আঘাত করেছে তা বলতে পারছি না। এ ঘটনায় আমিও আহত হয়েছি।’ সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ‘আমাদের ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছৈয়দ আলমকে নির্বাচনে পরাজিত প্রার্থী রশিদ আহমেদ ও তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আহত করেছে। বিষয়টি ইউএনও ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। বর্তমানে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।’ টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী বলেন, সেন্টমার্টিনে একটি সালিশ বৈঠকে মারামারির ঘটনা ঘটেছে। সেখানে এক ইউপি সদস্য আহত হয়েছেন। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। - বিষয় : - টেকনাফ