শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a specific, recent incident in Dhaka where protesters ransacked two school buildings and attacked police escorting the school chairman, injuring at least 15 people. The student's suicide itself is not violence, but the crowd's destruction and assault on police is a concrete violent act.

Reported by:JugantorSingle source
21/05/26•কদমতলী দনিয়া, ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ

Killed

0

Injured

15

Summary

ঢাকার কদমতলী দনিয়ায় ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর আত্মহত্যার পর শিক্ষকের বিচারের দাবিতে বৃহস্পতিবার (২১ মে ২০২৬) বিক্ষোভকারীরা বিদ্যালয়ের পুরোনো ও নতুন ভবনে ব্যাপক ভাঙচুর চালায়। চেয়ারম্যানকে পুলিশ পাহারায় সরানোর সময় পুলিশের ওপর হামলা হয় এবং অন্তত ১৫ জন আহত হন।

AI analysis

Category

Mob Justice / Lynchings

Confidence

90% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Law Enforcement

Other actors

শিক্ষার্থীরাবহিরাগত শিক্ষার্থী ও সাধারণ মানুষস্কুলের চেয়ারম্যান মাসুদ হাসান লিটনশিক্ষক মাঈদুল হাসান রানানিহত শিক্ষার্থী সাবিকুন নাহার (আত্মহত্যা, সহিংসতার সরাসরি ঘটনা নয়)পুলিশ সদস্য

Affected infrastructure

বিদ্যালয়ের পুরোনো ভবনবিদ্যালয়ের নতুন ভবন

Tags

Vigilante Justice

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 15

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Law Enforcement

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 21/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 22/05/26open original ↗

শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ

রাজধানীতে শিক্ষার্থীর আত্মহত্যা শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ যুগান্তর প্রতিবেদন ও যাত্রাবাড়ী Advertisement (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ২২ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ রাজধানীর কদমতলী দনিয়ায় ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী সাবিকুন নাহার নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বুধবার বিকালে ওই শিক্ষার্থী দনিয়া নাসির উদ্দীন রোড এলাকায় নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সাবিকুন বিদ্যালয়ের মানবিক শাখার শিক্ষার্থী ছিল। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলায়। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, স্কুলের চেয়ারম্যান ও শিক্ষক মাঈদুল হাসান রানা ওই ছাত্রীকে বুধবার পরীক্ষার কক্ষ থেকে ডেকে নিয়ে শাসায় এবং তার মাকে স্কুলে ডেকে পাঠান। এর জেরে ওই ছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের পুরোনো ও নতুন ভবনের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে বহিরাগত শিক্ষার্থীসহ সাধারণ মানুষ যোগ দেয়। একপর্যায়ে বিদ্যালয়ের পুরোনো ও নতুন ভবনে ব্যাপক ভাঙচুর চালায়। বিকাল ৪টায় বিদ্যালয়ের চেয়ারম্যানকে পুলিশ পাহারায় ভবন থেকে বের করে নেওয়ার সময় পুলিশের ওপর হামলা করা হয়। এ সময় ৮ পুলিশ সদস্য, সাংবাদিক ও বিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। চেয়ারম্যানকে ঢাকা মেডিকেল হাসপাতালে এবং পুলিশ সদস্যদের রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিক্ষার্থীদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চেয়ারম্যান মাসুদ হাসান লিটন বলেন, নিহত শিক্ষার্থী পরীক্ষায় অমনোযোগী ছিল। বিষয়টি শিক্ষকদের নজরে পড়লে আমাকে জানায়। আমি তার মাকে স্কুলে ডেকে নিয়ে মেয়ের পরীক্ষার হলের বিষয়টি জানাই। ভবিষ্যতে যেন এর পুনরাবৃত্তি না হয় তার মার উপস্থিতিতে বলে তাদের বিদায় দেওয়া হয়। বাসায় মা-মেয়ে একসঙ্গে যাওয়ার পর তার মা হয়তো তাকে শাসন করেছে বা কিছু বলেছে।