মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

AI-classifiedconfidence 89%

Why this classification

This incident was classified as criminal violence in Moulvibazar. Parties reported: BSF, Smugglers. Reported casualties: 1 killed and 0 injured. Reported by 2 sources.

Reported by:Prothom AloSamakalJugantorDhaka PostCorroborated · 4 sources
08/08/26•Maguruli Border, Prithimpassa Union, Kulaura

Killed

1

Injured

0

Summary

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মাগুরুলি সীমান্তে বিএসএফের গুলিতে তারা মিয়া নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। ২০২৬ সালের ৯ আগস্ট রাতে সীমান্তে অনুপ্রবেশের সময় বিএসএফের টহল দল গুলি চালালে তিনি ঘটনাস্থলেই মারা যান।

AI analysis

Category

Criminal Violence

Confidence

89% · severity 8

Parties involved

BSFSmugglers

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 08/08/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (4 sources)

Source 1: Samakal · 24/06/26open original ↗

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সারাদেশ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত × ছবি: সমকাল মৌলভীবাজার ও কুলাউড়া প্রতিনিধি প্রকাশ: ১২ জুন ২০২৬ | ২২:৫৬ | আপডেট: ১৩ জুন ২০২৬ | ০১:৪২ - অ + মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুজিবুর রহমান নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের সীমান্ত এলাকায় মনু নদীতে মাছ ধরার সময় মুজিবুরের ওপর গুলি চালানো হয়। মুজিবুর রহমান দত্তগ্রাম এলাকার অজিব উল্লাহর ছেলে। জানা যায়, বিকেলে মুজিবুর নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় ভুলবশত তিনি ভারতীয় সীমান্তের ভেতরে চলে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্য জয়নুল ইসলাম বলেন, গুলিতে মুজিবুর রহমান মারা গেছেন এমনটি স্বজনরা তাকে জানিয়েছেন। মৃতদেহ ভারতের ত্রিপুরার উনকোটি জেলা হাসপাতালে আছে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্তে গুলির ঘটনার খবর আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তবে এই যুবক নিহত হয়েছেন কিনা তিনি নিশ্চিত করেননি। মৌলভীবাজারের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আসিফ মহিউদ্দিন জানান, কুলাউড়া দত্তগ্রাম সীমান্তে গুলির খবর পেয়েছেন। বিএসএফ এই যুবকে ভারতীয় হাসপাতালে নিয়ে গেছে। এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৭টায় মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাধীন দত্তগ্রাম সীমান্ত এলাকা দিয়ে ৬-৭ জনের একটি বাংলাদেশি চোরাকারবারি দল অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে। জানা যায়, ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় চোরাচালানি মালামাল আনার উদ্দেশ্যে তারা সীমান্ত অতিক্রম করে আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে লখাইরচর নামক স্থানে প্রবেশ করে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, এসময় টহলরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাদেরকে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানে বাধা প্রদান করে। কিন্তু বাংলাদেশি চোরাকারবারিরা পিছু না হটে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিএসএফ সদস্যদের ওপর আক্রমণের প্রচেষ্টা চালায়। উদ্ভূত পরিস্থিতিতে আত্মরক্ষার্থে বিএসএফ সদস্যরা ২-৩ রাউন্ড ফায়ার করলে ঘটনাস্থলেই একজন চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। বিষয় : মৌলভীবাজার বিএসএফের গুলিতে নিহত আরও পড়ুন ফুটবল খেলা নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ হাতীবান্ধায় পুলিশকে অবরুদ্ধ করে আসামি ছিনতাই বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার করা হবে: চসিক মেয়র বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ স্থগিত, চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার সর্বশেষ বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল স্পেন, আর্জেন্টিনার প্রাপ্তি কত? ম্যাচ শেষে মেসির পিঠে ইয়ামালের সান্ত্বনার হাত এলআরএফের ফল উৎসব হারলো আর্জেন্টিনা, মুসিবত কাটলো পরীমণির ফাইনাল শেষে হাতাহাতিতে জড়ালেন স্পেন-আর্জেন্টিনার ফুটবলাররা মাত্র ৫৪ বার বল স্পর্শ, প্রতিপক্ষের বক্সে একবারও ঢুকতে পারেননি মেসি হার মেনে স্পেনকে কৃতিত্ব দিলেন স্কালোনি বিশ্বকাপের ২৩ আসরের গোল্ডেন বুটজয়ীরা আরও পড়ুন ×

Source 2: Dhaka Post · 12/06/26open original ↗

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুজিবুর রহমান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস বলেন, খবর নিয়ে জানতে পেরেছি- নিশ্চিন্তপুর এলাকায় মনু নদীতে নামার পর মুজিবুর ভারতীয় সীমানায় চলে গেলে বিএসএফ তাকে গুলি করে। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার মরদেহ ঘটনাস্থলেই পড়ে ছিল। এদিকে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত এলাকায় গুলির ঘটনার খবর পাওয়া গেছে। বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসএইচএ

Source 3: Jugantor · 11/08/26open original ↗

১৫শ টাকার লোভে লাশ হলেন তারা মিয়া

১৫শ টাকার লোভে লাশ হলেন তারা মিয়া Advertisement কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ চোরাকারবারিদের ফাঁদে পা দিয়ে লাশ হলেন তারা মিয়া। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্তে হত্যার ৩৬ ঘণ্টা পর তারার লাশ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বিএসএফ। সোমবার বিকাল ৬টায় শরীফপুর ইউনিয়নের চাতলাপুর সীমান্তের মেইন পিলার ১৮৬৩-এর কাছে নিহতের বাবা আব্দুল মালেকের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না, ৪৬ বিজিবি মুরইছড়া ক্যাম্প কমান্ডার সুবেদার কাজী নাসিম, কর্মধা ইউনিয়নের মেম্বার সিলভেস্টার পাঠাং এবং ভারতের পক্ষে উনকোটি জেলার ইরানী থানার সেকেন্ড অফিসার শ্রীকান্ত চক্রবর্তী, বিএসএফ প্রতিনিধি এসি রোহিত, মাগুরালি কোম্পানি কমান্ডার। রোববার ভোর ৪টার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের বিপরীতে ভারতের অভ্যন্তরে মাগুরুলি এলাকায় চোরাকারবারিদের একটি দল যাওয়ার সময় বিএসএফের গুলিতে তারা নিহত হন বলে জানিয়েছে বিজিবি। তারা উপজেলার মুড়ইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে। তারার বড় ভাই রাজু জানান, আমার ভাই অভাবী ছিল না। চোরাকারবারিরা লোভ দেখিয়ে এবং জোর করে আমার ভাইকে নিয়ে যায়। তিনি বলেন, রাত ২টার দিকে একজন আমাকে ফোন দিয়ে বলে, তারা মিয়াকে পাওয়া যাচ্ছে না। পরে জানতে পারি সে সীমান্তের দিকে গেছে।

Source 4: Prothom Alo · 09/08/26open original ↗

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া নামের বাংলাদেশি এক তরুণ নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মাগুরুলি সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া (২০) একই উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া বস্তি এলাকার বাসিন্দা আবদুল মালেকের ছেলে। এর আগে চলতি বছরের ১২ জুন উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম গ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে মুজিব আলী (২০) নামের এক বাংলাদেশি তরুণ নিহত হন। পরে বিএসএফ স্বজনদের কাছে তাঁর লাশ হস্তান্তর করে। এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে প্রতিবাদপত্র পাঠানো হয়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চার থেকে পাঁচজন বাংলাদেশি চোরাকারবারি অবৈধভাবে মাগুরুলি সীমান্ত দিয়ে ভারতের ৫০০ গজ ভেতরে ঢুকে পড়েন। এ সময় বিএসএফের ১৯৯ ব্যাটালিয়নের মাগুরুলি ক্যাম্পের টহল দল গুলি চালালে তারা মিয়া ঘটনাস্থলেই মারা যান। তাঁর সহযোগীরা পালিয়ে বাংলাদেশে চলে আসেন। মাগুরুলি সীমান্ত বিজিবির ৪৬ ব্যাটালিয়নের আওতায় পড়েছে। শ্রীমঙ্গলে অবস্থিত ওই ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ আজ রোববার সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নিহত তারা মিয়া চোরাকারবারের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর স্বজনেরাও বিষয়টি স্বীকার করেছেন। তারা মিয়ার লাশ বিএসএফ নিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে তারা স্বজনদের কাছে লাশ হস্তান্তর করবে। চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে নিহত তারা মিয়ার বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন কুলাউড়াসিলেট বিভাগমৌলভীবাজারমৃত্যুবিএসএফ