গুলিস্তানে ব্যবসায়ীদের বিক্ষোভ

AI-classifiedconfidence 92%

Why this classification

The article reports a physical attack on businessmen by extortionists that caused injuries, meeting the definition of violence and occurring within the recent 14‑day window, so it is classified as a violent incident.

Reported by:JugantorSingle source
04/07/26•Baitul Mukarram North Gate

Killed

0

Injured

3

Summary

রোববার সকালে গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজদের হামলা হয়, যার ফলে কয়েকজন ব্যবসায়ী আহত হয়। এরপর বায়তুল মোকাররম উত্তর গেটে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

আব্দুস সালামআহসান হাবীবশাহ মাহফুজুল হক চৌধুরীমাওলানা শরিফুল ইসলামশাহীন আহমেদ খানমঞ্জুরুল ইসলামকবির হোসেন

Affected infrastructure

shops

Tags

Extortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 3

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 04/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 06/07/26open original ↗

গুলিস্তানে ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও হামলার প্রতিবাদ গুলিস্তানে ব্যবসায়ীদের বিক্ষোভ Advertisement যুগান্তর প্রতিবেদন প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজদের হামলার প্রতিবাদে ‘চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি’র উদ্যোগে রোববার সকালে বায়তুল মোকাররম উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে গুলিস্তান, বায়তুল মোকাররম মসজিদ মার্কেট, স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা অংশ নেন। কমিটির সভাপতি শ্রমিক নেতা আব্দুস সালামের সভাপতিত্বে মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী আহসান হাবীব, অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক চৌধুরী, মাওলানা শরিফুল ইসলাম, শাহীন আহমেদ খান, মঞ্জুরুল ইসলাম প্রমুখ। আব্দুস সালাম বলেন, আমরা কোনো সন্ত্রাস-চাঁদাবাজ দেখতে চাই না। কোনো দল যদি সন্ত্রাস, চাঁদাবাজকে আশ্রয়-প্রশয় দেয় তবে তাদের পরিণতি হবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই। গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সন্ত্রাস-চাঁদাবাজের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না উল্লেখ করে এই শ্রমিক নেতা বলেন, সন্ত্রাসী-চাঁদাবাজ যদি কোনো দলীয় পরিচয় বহন করে, তবে দলীয় পরিচয় বিবেচনা না করে অপরাধী হিসাবে বিবেচনা করে আইনের আওতায় নিতে হবে। বক্তারা বলেন, দখলবাজ, চাঁদাবাজদের অত্যাচারে গুলিস্তানের ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে শনিবার বিকালে মিছিলের আয়োজন করেছিল। মিছিল শুরুর প্রস্তুতিকালে সন্ত্রাসীরা হামলা চালায়। ওই হামলায় আহত কবির হোসেনসহ কয়েকজন ব্যবসায়ী হাসপাতালে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করেনি। এতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রোববার সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড়-গুলিস্তান জিরো পয়েন্ট-ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে বায়তুল মোকাররম দক্ষিণ গেট হয়ে গুলিস্তান জিরো পয়েন্টে এসে শেষ হয়।