স্বেচ্ছাসেবক দলের নেতার ওপর আওয়ামী লীগ সমর্থকের হামলা

AI-classifiedconfidence 85%

Why this classification

This is a specific, recent physical attack in Madaripur district in which several men, including Lalchan Sheikh and his brother, assaulted Ruhul Amin, a local BNP-affiliated youth leader, and also attacked his house. Ruhul Amin was hospitalized, and the police rescued his family after a 999 call.

Reported by:Ajker PatrikaSingle source
03/04/26•মোল্লাকান্দি গ্রাম, রাজৈর পৌরসভার ৯ নং ওয়ার্ড

Killed

0

Injured

1

Summary

মাদারীপুরের রাজৈরে জুয়া খেলায় বাধা দেওয়ার জেরে ৩ এপ্রিল (শুক্রবার) রাতে পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. রুহুল আমিনের ওপর আওয়ামী লীগ সমর্থক লালচান শেখ ও তাঁর ভাই সাঈদ শেখসহ কয়েকজন হামলা চালান এবং তাঁর বাড়িতেও হামলা হয়। আহত রুহুল আমিন রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন এবং পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Awami League

Victim side

BNP

Other actors

মো. রুহুল আমিনলালচান শেখসাঈদ শেখরাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলামপুলিশ

Affected infrastructure

রুহুল আমিনের বাড়ি

Tags

Party Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Awami League

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 03/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Ajker Patrika · 04/04/26open original ↗

স্বেচ্ছাসেবক দলের নেতার ওপর আওয়ামী লীগ সমর্থকের হামলা

মাদারীপুরের রাজৈরে জুয়া খেলায় বাধা দেওয়ার জেরে স্বেচ্ছাসেবক দলের নেতার ওপর আওয়ামী লীগের এক সমর্থক হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে এই ঘটনায় রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আহত মো. রুহুল আমিন (৩৭) রাজৈর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব। তিনি পৌরসভার ৯ নং ওয়ার্ড মোল্লাকান্দি গ্রামের মৃত আব্দুল বারেক ব্যাপারীর ছেলে। অভিযুক্ত লালচান শেখ (৩৮) একই এলাকার বাসিন্দা। রুহুল আমিনের অভিযোগ, লালচান আওয়ামী লীগের সমর্থক। দীর্ঘদিন ধরে নিজ এলাকায় জুয়া খেলায় বাধা দিয়ে আসছিলেন রুহুল আমিন। এরই জেরে শুক্রবার রাতে তাঁর ওপর হামলা চালান লালচান শেখ, তাঁর ভাই সাঈদ শেখসহ কয়েকজন। এ সময় রুহুল আমিনের বাড়িতেও হামলা চালানো হয়। একপর্যায়ে ৯৯৯-এ কল দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে রুহুল ও তাঁর স্ত্রী-সন্তানদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ ঘটনায় শনিবার দুপুরে রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার। এ বিষয়ে অভিযুক্ত লালচানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’