জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর, পুলিশ মোতায়েন

AI-classifiedconfidence 95%

Why this classification

The article reports a stone‑throwing and window‑breaking attack on GM Kader’s house, which is a destructive act meeting the definition of violence and occurred within Bangladesh in the last 14 days.

Reported by:SamakalDhaka PostProthom AloJugantorCorroborated · 4 sources
12/10/26•Uttara 7 No. Sector

Killed

0

Injured

0

Summary

উত্তরা ৭ নম্বর সেক্টরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে সাড়ে ১১টায় অচেনা লোকজনের দল ঢিল ছুঁড়ে ভাঙচুর করে। গেট লক থাকায় কেউ ভিতরে ঢুকতে পারেনি এবং কোনো আহত হয়নি।

AI analysis

Category

Political Violence

Confidence

95% · severity 3

Perpetrator side

Locals

Victim side

Jatiya Party

Other actors

জি এম কাদেরমোহাম্মদ খালিদ মনসুর

Affected infrastructure

বাড়ির জানালাড্রয়িং রুমের কাচ

Tags

Party Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Jatiya Party

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 12/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (4 sources)

Source 1: Samakal · 12/10/26open original ↗

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর, পুলিশ মোতায়েন

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর, পুলিশ মোতায়েন হামলায় ভেঙে গেছে বাড়ির জানালা সমকাল প্রতিবেদক প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ১৩:১৭ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬ | ১৩:৩১ রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। হামলার ব্যাপারে জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘সকালে নাশতা করছিলাম। এমন সময় হঠাৎ করে চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়। সকালবেলা হওয়ার কারণে তখন বাসায় তেমন কেউ ছিল না। জানালার কাচ ভেঙে ড্রয়িংরুমে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে। বাসার গেটে তালা লাগানো থাকায় কেউ ভেতরে ঢুকতে পারেনি।’ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর। তিনি বলেন, ‘আজ বেলা ১১টার দিকে অচেনা নম্বর থেকে ফোন করে বলা হয়, জি এম কাদেরের বাসায় হামলা হয়েছে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে গিয়েছি। তবে কাউকে পাইনি। সাধারণ জনতার ব্যানারে ৩০-৪০ জন ওই বাসায় হামলা চালিয়েছে। তারা বাইরে থেকেই ঢিল ছুড়ে ভাঙচুর করেছে। তবে ভেতরে কেউ ঢুকতে পারেনি। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।’ বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল হামলার সময় জিএম কাদেরের গ্রেপ্তার দাবিতে তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল করেছে ‘স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণ’ ব্যানারে কিছু লোকজন। জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি এবং ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে তাঁর দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। বিক্ষোভকারীরা বাসার সামনের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁর বিচার দাবি করেন।  - বিষয় : - জি এম কাদের - হামলা - ভাঙচুর

Source 2: Dhaka Post · 12/10/26open original ↗

জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের রাজধানীর উত্তরার বাসায় ভাঙচুর হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে একদল লোক মিছিল নিয়ে গিয়ে তার বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন জিএম কাদের। তিনি বলেন, মিছিল নিয়ে এসে তারা আমার বাসার সামনে হইচই শুরু করে। আমার নাম ধরে বিভিন্ন ধরনের স্লোগান দেয়। বাড়ির গেট বন্ধ থাকায় তারা ভেতরে ঢুকতে পারেনি। বাইরে থেকে বাসায় ঢিল ছোড়া শুরু করে। এতে বাড়ির সামনের জানালাসহ বেশ কয়েকটি জায়গায় অনেকগুলো কাচ ভেঙে যায়। জি এম কাদের বলেন, পরে পুলিশ ও অন্যান্য লোকজন এলে মিছিলকারীরা চলে যায়। কেন হঠাৎ করে এই হামলা হলো তা আমি জানি না। হামলাকারীরা আমাকে ভারতের ও আওয়ামী লীগের দালাল বলে গালিগালাজ করে। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, এ হামলা কারা ঘটিয়েছে বা কারা এর সঙ্গে জড়িত তা এখনো শনাক্ত করা যায়নি। তবে, বাসা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এ বিষয়ে আমরা কাজ করছি, এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার রেজাউল করিম বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা চলে যান। হামলাকারী ব্যক্তিরা কারা তা শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি। এএইচআর/এমএসএ

Source 3: Jugantor · 12/10/26open original ↗

জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ

জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ. ঢাকার উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ উঠেছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে উত্তরা

Source 4: Prothom Alo · 12/10/26open original ↗

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

জি এম কাদেরের বাসায় লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়ছবি: ভিডিও থেকে নেওয়া রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। জি এম কাদের ও পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল লোক মিছিল নিয়ে বাসাটির সামনে যান। তাঁরা নানা স্লোগান দেন। পরে তাঁরা বাসা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে বাসার জানালার কাচ ভেঙে যায়। তবে হামলাকারীরা বাসার ভেতরে ঢোকেননি। রাজধানীর উত্তরায় জি এম কাদেরের বাসার সামনে একদল লোক। তাঁরা মিছিল নিয়ে সেখানে যানছবি: ভিডিও থেকে নেওয়া ঘটনার পর জি এম কাদের প্রথম আলোকে বলেন, তিনি সকালের নাশতা সেরে বাসায় অবস্থান করছিলেন। হঠাৎ দেখেন, বাসার বাইরে হইচই হচ্ছে। তাঁর নাম ধরে ‘ভারতের দালাল’ বলে স্লোগান দেওয়া হচ্ছে। এক থেকে দেড় শ লোক ছিল বলে মনে হয়েছে তাঁর। এরপর লোকজন তাঁর বাসায় ঢিল ছোড়া শুরু করেন। এতে বাসার জানালাসহ বিভিন্ন কাচ ভেঙে যায়। তবে হামলাকারীরা বাসার ভেতরে ঢোকেননি। থানায় ফোন দিলে পুলিশ আসে। এর মধ্যে হামলাকারীরা চলে যান। পুলিশ এখনো বাসার সামনে অবস্থান করছে। হঠাৎ করে কেন এই হামলা হলো, তা বুঝতে পারছেন না বলে উল্লেখ করেন জি এম কাদের। আরও পড়ুন রংপুরে জি এম কাদেরের বাড়িতে হামলা, অভিযোগ বৈষম্যবিরোধীদের বিরুদ্ধে ২৯ মে ২০২৫ ইটপাটকেলের আঘাতে বাসার জানালা কাচ ভেঙে যায়ছবি: সংগৃহীত হামলাকারীরা কারা, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম প্রথম আলোকে বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা চলে যান। হামলাকারীরা কারা, তা শনাক্তের চেষ্টা চলছে বলে জানান পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন অপরাধ থেকে আরও পড়ুন জি এম কাদেরহামলাপুলিশভাঙচুরঢাকাউত্তরাজাতীয় পার্টি