গুলশান সোসাইটি অফিসে ঢুকে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
Why this classification
This report describes a concrete criminal act where armed individuals trespassed into an office, issued death threats, and demanded extortion money, leading to a police investigation and arrests.
Killed
0
Injured
0
Summary
রাজধানীর গুলশানে সোসাইটি অফিসে অনধিকার প্রবেশ করে প্রতি মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। (৬ অক্টোবর) এই অপরাধমূলক ঘটনার পর খিলক্ষেত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 3
Perpetrator side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 06/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
গুলশান সোসাইটি অফিসে ঢুকে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
রাজধানীর গুলশান আবাসিক এলাকার গৃহস্থালি বর্জ্য অপসারণের কাজকে কেন্দ্র করে গুলশান সোসাইটি অফিসে অনধিকার প্রবেশ, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সোসাইটির কাছে প্রতি মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মো. আনোয়ার (৩০), মো. নাজমুল (২৫) ও মো. জিদান মিয়া (১৯)। রোববার (১১ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কার্যাদেশের ভিত্তিতে গুলশান সোসাইটি আবাসিক এলাকার গৃহস্থালি বর্জ্য অপসারণের কাজ করে আসছে। সম্প্রতি মাহাবুব ও রবিন গ্রুপের পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি সোসাইটির নিয়োগপ্রাপ্ত কর্মীদের হুমকি দিয়ে আসছিলেন। পাশাপাশি ‘রুবি এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের লিফলেট বিতরণ করে বর্জ্য অপসারণের টাকা তাদের দিতে হবে বলে দাবি করেন তারা। পুলিশ জানায়, এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি গুলশান সোসাইটি অফিসে অনধিকার প্রবেশ করেন। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। পাশাপাশি প্রতি মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় গুলশান থানা পুলিশের একটি দল তদন্ত শুরু করে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করা হয়। পরে গত শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে খিলক্ষেত থানাধীন আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গুলশান থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। এমএসি/আরএফ
