গাছ কেটে ৭৫ একর বনভূমি দখলের চেষ্টা

AI-classifiedconfidence 85%

Why this classification

This article describes a specific, ongoing act of destruction in Madhupur, Tangail, where trees on 75 acres of social forestry land were cut down and the forest was set on fire to take over the land. No casualties are reported, but deliberate arson and destruction of a forest are covered violent acts, and the article describes new actions rather than a reaction to an earlier event.

Reported by:Ajker PatrikaSingle source
12/02/26•Maginchera area, Oranokhola mouza, Dokhla Range Sadar Beat (Madhupur)

Killed

0

Injured

0

Summary

টাঙ্গাইলের মধুপুরের মাগীচেরা এলাকায় সামাজিক বনায়নের ৭৫ একর জমির আকাশমণি গাছ কেটে ইটভাটায় পাঠানোর পর বনতলে আগুন লাগিয়ে জমি দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার দুই সপ্তাহ পরেও কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি এবং বনকর্মীদের যোগসাজশের অভিযোগ রয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 4

Perpetrator side

Locals

Victim side

Unknown

Other actors

Social forestry plot holdersInfluential group allegedly behind the land grabForest department staff (alleged collusion)Dokhla beat officer A K AzadAssistant Conservator Rana Dev

Affected infrastructure

Forest land (75 acres)Acacia plantationForest undergrowth

Tags

Land Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 12/02/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Ajker Patrika · 25/02/26open original ↗

গাছ কেটে ৭৫ একর বনভূমি দখলের চেষ্টা

- দোখলা রেঞ্জের সদর বিটের অরনখোলা মৌজার বনভূমি দখলের চেষ্টা। - গাছ কেটে জ্বালানি হিসেবে ইটভাটায় পাঠিয়ে দেওয়া হয়। বনায়ন এলাকা বৃক্ষশূন্য। টাঙ্গাইল প্রতিনিধি  আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২: ৫১ টাঙ্গাইলের মধুপুরে গাছ নিধনের পর আগুন লাগিয়ে ৭৫ একর বনভূমি জবরদখলের পাঁয়তারা চলছে। প্রভাবশালীরা বন দখলের নেপথ্যে থাকায় ঘটনার দুই সপ্তাহ পরেও অপরাধীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। বনকর্মীরা এ ব্যাপারে নির্লিপ্ত রয়েছেন বলে অভিযোগ উঠেছে। জানা যায়, দোখলা রেঞ্জের সদর বিটের অরনখোলা মৌজার ২৪ দাগের মাগীচেরা এলাকার ৭৫ একর বনভূমি ২০২১-২২ অর্থবছরে সামাজিক বনায়নের আওতায় ৮৫ জন অংশীদারের মধ্যে প্লট আকারে বরাদ্দ দেওয়া হয়। অংশীদারত্বের উডলট মডেলের বনায়নে প্লটধারীরা আকাশমণি গাছের চারা লাগায়। গাছের চারার ফাঁকে আনারস ও কলার চারা লাগানো হয়। এসব গাছ ১০-১২ বছর পার হওয়ার পর কেটে হিস্যা বণ্টনের কথা। কিন্তু প্লটধারীরা গাছের বয়স চার বছর পার না হতেই নির্বিচারে কেটে জ্বালানি হিসেবে ইটভাটায় পাঠিয়ে দেয়। ফলে বনায়ন করা এলাকার প্রায় পুরোটাই বৃক্ষশূন্য হয়ে পড়ে। এ অবস্থায় প্লটমালিকেরা বনতলের জঙ্গলে অগ্নিসংযোগ করে জমি খালি করে ফেলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এসব খালি জমি এখন প্রভাবশালীরা দখলে নিচ্ছে। সামাজিক বনায়ন সহব্যবস্থাপনা কমিটির সভাপতি মোত্তালেব হোসেন জানান, বনকর্মীদের যোগসাজশে একটি প্রভাবশালী মহল টানা দুই সপ্তাহ সেখানকার সামাজিক বনায়নের গাছ কেটে জমি বিরান করে। পরে বনতলের জঙ্গলে আগুন লাগিয়ে পুরো জমি জবরদখলে নিচ্ছে। বন বিভাগের দোখলা বিট অফিসার এ কে আজাদ জানান, গাছ নিধন এবং বনতলে আগুন দেওয়ার খবর পান তিন দিন আগে। এর সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। অফিস থেকে মাত্র এক কিলোমিটার দূরের মাগীচেরায় টানা ১৫ দিন গাছ কাটা এবং আগুনে বন পোড়ানোর মহোৎসবের খবর পেতে কেন ১২ দিন লাগল—এমন প্রশ্নে এ কে আজাদ জানান, তিনি দুই সপ্তাহ আগে জয়েন করেছেন। সবাইকে চেনেন না। মধুপুর বনাঞ্চলের সহকারী বন সংরক্ষক রানা দেব জানান, কয়েকজন প্লট হোল্ডার আকাশমণি বাগান উজাড় করে আগুনে পুড়িয়ে জমি দখল এবং তা প্রভাবশালীদের কাছে বিক্রির পাঁয়তারা করছেন। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পঠিত সর্বশেষ ১ ২ ৩ ৪ ৫ খুঁজুন গাইবান্ধার সাদুল্লাপুরে যুবলীগ নেতা মনোয়ার হোসেন মণ্ডল জীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের উপজেলা শাখার সহসভাপতি। ১১ মিনিট আগে কুষ্টিয়ার দৌলতপুরে মোবাইল ফোন চুরির অভিযোগে রুহুল হোসেন (২০) নামের এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে বেধরক মারপিট করে একটি পা ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় তাঁর মাথার চুলও কেটে দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। ১৪ মিনিট আগে রংপুরের পীরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে মন্দির, স্কুল ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় একটি মন্দিরের প্রতিমা ভাঙচুর এবং স্থাপনা খুলে নিয়ে যাওয়ারও অভিযোগ তুলেছেন স্থানীয় অধিবাসীরা। শুক্রবার দুপুরে উপজেলার মিঠিপুর ইউনিয়নের মিঠিপুর দাশপাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে... ১৮ মিনিট আগে খুলনার কয়রায় এছার আলী সরদার (৫৫) নামের এক ব্যক্তিকে আঘাতের পর শাবল মাথার ভেতরে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থেকে চার দিন পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৪ (পূর্ব নাম র্যাব)। আজ বিষয়টি নিশ্চিত করে.. ২০ মিনিট আগে