প্রবাসী ভাইদের স্ত্রী-কন্যাদের জিম্মি করে বাড়িতে লুট

AI-classifiedconfidence 74%

Why this classification

This incident was classified as criminal violence in Kushtia. Parties reported: Armed Robbers. Reported by 1 source.

Reported by:SamakalSingle source
26/07/26•Kalishankarpur, Khoksa

Killed

0

Injured

0

Summary

কুষ্টিয়ার খোকসায় তিন প্রবাসী ভাইয়ের বাড়িতে সশস্ত্র ডাকাতদল হানা দিয়ে পরিবারের সদস্যদের হাত-চোখ বেঁধে ১৫ লাখ টাকার মালামাল ও নগদ টাকা লুটে নিয়েছে। ২০২৬ সালের ২৬ জুলাই দিবাগত রাতে উপজেলার কালিশংকরপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

74% · severity 4

Parties involved

Armed Robbers

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 26/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 27/07/26open original ↗

প্রবাসী ভাইদের স্ত্রী-কন্যাদের জিম্মি করে বাড়িতে লুট

সারাদেশ প্রবাসী ভাইদের স্ত্রী-কন্যাদের জিম্মি করে বাড়িতে লুট × ছবি: সমকাল খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ২২:২৬ - অ + কুষ্টিয়ার খোকসায় তিন প্রবাসী ভাইয়ের বাড়িতে হানা দিয়ে লুটপাট চালিয়েছে ডাকাতেরা। গত রোববার রাতে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কালিশংকরপুর উত্তরপাড়ায় এই ডাকাতি হয়। ভুক্তভোগীদের ভাষ্য, দুর্বৃত্তরা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে একটি ঘরে নিয়ে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ ১৫ লাখ টাকার মালপত্র লুটে নেয়। স্থানীয় সূত্র জানায়, কালিশংকরপুর উত্তরপাড়ার মৃত রহমান খানের ছেলে স্বপন খান, লিটন খান, রিপন খান ও শিপন খান ওমান থাকেন। বাড়িতে তাদের স্ত্রী ও সন্তানেরা আছেন। রোববার দিবাগত রাত ৩টার দিকে ৪-৫ জন সশস্ত্র ডাকাত স্বপনের আধাপাকা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তারা স্বপনের স্ত্রী তহুরা খাতুনকে অস্ত্রের মুখে জিম্মি করে। তিনি ও তাঁর শিশুকন্যার চিৎকারে অন্য জায়েরা দরজা খুলে বের হয়ে আসেন। এ সময় ডাকাতেরা তাদের সবাইকে একঘরে নিয়ে চোখ-হাত বেঁধে মেঝেতে ফেলে রাখে। পরে প্রায় দেড় ঘণ্টা ধরে স্বপন, রিপন ও শিপনের ঘর তল্লাশি করে ৫ ভরি স্বর্ণালংকার, ২০ ভরি রুপার গহনা, তিনটি মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। ভোরের আলো ফোটার পর দরজা বাইরে থেকে বন্ধ করে ডাকাতেরা চলে যায়। রিপন খানের স্ত্রী রেশমা খাতুন বলেন, বাড়ির সবাই খুবই ভয় পেয়েছে, বিশেষ করে শিশুরা। তারা সারাদিনই আতঙ্কিত ছিল। খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন গতকাল সোমবার রাতে বলেন, হামলাকারীরা কাঁচি নিয়ে এসেছিল। মালপত্রের সঙ্গে তারা তিনটি ফোন নিয়ে গেছে। ঘটনার তদন্তে প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে এখনও লিখিত অভিযোগ পাননি। বিষয় : ডাকাতি লুটপাট চুরি আরও পড়ুন ডেটাবেজ তৈরির জন্য দেশে প্রথমবারের মতো হচ্ছে নৌযান শুমারি পাইলিং যন্ত্রের আঘাতে গ্যাস সঞ্চালন লাইনে ফাটল পরিত্যক্ত কূপে পড়ে তরুণের মৃত্যু কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগে বিএনপি নেতাকে শোকজ সর্বশেষ নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল এবং বাম্বলবি ডে-কেয়ার ও প্রিস্কুলের মধ্যে সমঝোতা স্বাক্ষরিত গ্যাস সংকট নিরসন করে জনজীবনে স্বস্তি ফেরাতে হবে দেশি কৃষিপণ্যের বাজার সারা বিশ্বে সম্প্রসারণ সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী ডেটাবেজ তৈরির জন্য দেশে প্রথমবারের মতো হচ্ছে নৌযান শুমারি পাইলিং যন্ত্রের আঘাতে গ্যাস সঞ্চালন লাইনে ফাটল ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি গত ২০ বছরের ইতিহাসে বিরল: ভূমি প্রতিমন্ত্রী পরিত্যক্ত কূপে পড়ে তরুণের মৃত্যু কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগে বিএনপি নেতাকে শোকজ আরও পড়ুন ×