কালকিনিতে ছুরি দিয়ে প্রেমিকার গলা ও পেটে আঘাত
Why this classification
A specific incident is reported in which a young man stabbed his girlfriend in the neck and stomach with a knife on Saturday night, 14 March 2026, causing serious injury. The attack happened within the 14-day window and in Bangladesh, so it counts as violence.
Killed
0
Injured
1
Summary
মাদারীপুরের কালকিনিতে ১৪ মার্চ ২০২৬ (শনিবার) রাতে ভুরঘাটা এলাকায় প্রেমিক বায়জিদ ছুরি দিয়ে প্রেমিকা প্রিয়া আক্তারের গলা ও পেটে আঘাত করে গুরুতর জখম করেন। পরে বায়জিদ ও তার খালা তমা আহত প্রিয়াকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যান।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
90% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 14/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
কালকিনিতে ছুরি দিয়ে প্রেমিকার গলা ও পেটে আঘাত
কালকিনিতে ছুরি দিয়ে প্রেমিকার গলা ও পেটে আঘাত হাসপাতালে রেখে পালাল যুবক Advertisement কালকিনি-ডাসার (মাদীরপুর) প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ কালকিনিতে ফেসবুক মেসেঞ্জারে চ্যাটিংয়ের মাধ্যমে প্রেমিকাকে ডেকে নিয়ে ছুরি দিয়ে তার গলা ও পেটে আঘাত করে গুরুতর জখম করেছে এক যুবক। এরপর আহত প্রেমিকাকে হাসপাতালে রেখে কৌশলে পালিয়ে যান কথিত প্রেমিক বায়জিদ ও তার খালা তমা। শনিবার রাতে পৌর এলাকার ভুরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। কথিত প্রেমিক বায়জিদ পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিণ ঠেংগামারা গ্রামের আবুল কালাম সরদারের ছেলে। গুরুতর আহত প্রেমিকার নাম প্রিয়া আক্তার। তিনি উপজেলার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের সাইদ বেপারীর মেয়ে। জানা যায়, প্রেমিক বায়জিদের সঙ্গে মেসেঞ্জারে কথা হয় প্রেমিকা প্রিয়ার। এ সময় তাকে শপিং করে দেওয়ার কথা বলে দেখা করতে বলেন বায়জিদ। পরে পরিবারের কাছে মিথ্যা বলে বাড়ি থেকে বের হন প্রিয়া। পরে সন্ধ্যার দিকে তাকে বায়জিদ ভুরঘাটা এলাকায় তার নানাবাড়ির কাছে নিয়ে যান। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে প্রিয়ার গলা ও পেটে আঘাত করেন বায়জিদ। এতে তার গলার এক-তৃতীয়াংশ কেটে যায় এবং পেটে সামান্য ক্ষত হয়। পরে বায়জিদ ও তার খালা তমা প্রিয়াকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে কৌশলে পালিয়ে যান। এ সময় তারা তার ব্যবহৃত মোবাইল ফোনও নিয়ে যান বলে জানান আহত প্রিয়া। পরে বাবা-মা খবর পেয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান। ওসি জহিরুল আলম বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
