যৌতুক না পেয়ে ব্যাপক মারধর হাসপাতালে গৃহবধূর মৃত্যু

AI-classifiedconfidence 90%

Why this classification

A single, specific incident is reported in which a husband allegedly beat his wife repeatedly, including a second beating after she failed to cook, and she later died at a health complex on 8 April 2026. The cause is linked to dowry demands, and the family's allegations are the basis for the report, so this is classified as a violent death rather than a natural or accidental one.

Reported by:SamakalSingle source
08/04/26•Nandipara Chhoto Bottola, rented house (Dhaka); death at Banaripara Upazila Health Complex

Killed

1

Injured

0

Summary

ঢাকার নন্দীপাড়ায় যৌতুকের টাকা ও স্বর্ণের দুল দিতে না পারায় স্বামী রবিউল মৃধার বেধড়ক মারধরে ১৮ বছর বয়সী গৃহবধূ মারিয়া আক্তারের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ৪ এপ্রিল মারধরের পর চিকিৎসা না করায় অবস্থার অবনতি হলে ৮ এপ্রিল (বুধবার) বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

90% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Ravul Mridha (husband, human hauler/lagoon driver)Maria Akter (victim, 18-year-old housewife)Kabir Hawladar (victim's father)Hafiza Begum (victim's mother)

Tags

Dowry ViolenceDomestic Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 08/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 09/04/26open original ↗

যৌতুক না পেয়ে ব্যাপক মারধর হাসপাতালে গৃহবধূর মৃত্যু

যৌতুক না পেয়ে ব্যাপক মারধর হাসপাতালে গৃহবধূর মৃত্যু বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ | ০৭:৫৬ | প্রিন্ট সংস্করণ বরিশালের বানারীপাড়ায় স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়ে মারিয়া আক্তার (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্বজনরা জানিয়েছেন, যৌতুকের টাকাসহ নানা কারণে মারিয়াকে তাঁর স্বামী বেধড়ক মারধর করেন। মারিয়া সলিয়াবাকপুর ইউনিয়নের পূর্ব সলিয়াবাকপুর গ্রামের কবির হাওলাদারের মেয়ে। তাঁর সঙ্গে প্রায় তিন বছর আগে পারিবারিকভাবে একই এলাকার রবিউল মৃধার বিয়ে হয়। এ দম্পতির দুই বছরের মেয়ে আছে। তারা ঢাকার নন্দীপাড়া ছোট বটতলায় ভাড়া বাসায় থাকেন। রবিউল পেশায় হিউম্যান হলার (লেগুনা) চালক।  কবির হাওলাদারের অভিযোগ করেন, যৌতুকের টাকা ও বিয়ের সময়ে প্রতিশ্রুত স্বর্ণের কানের দুল দিতে না পারায় রবিউল দীর্ঘদিন ধরে মারিয়াকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত। মাদক সেবনে বাধা দিলেও পেটাত। এসব ঘটনার জের ধরে ৪ এপ্রিল মারিয়াকে অমানবিকভাবে মারধর করে রবিউল মৃধা। কিন্তু চিকিৎসাও করা হয়নি। গুরুতর অসুস্থ অবস্থায় ফেলে রাখা হয়। রান্না করতে না পারায় দ্বিতীয় দফায় তাঁকে মারধর করা হয়। খবর পেয়ে তাঁর মা হাফিজা বেগম ঢাকায় গিয়ে বুধবার বেলা ১১টার দিকে মারিয়াকে গ্রামের বাড়িতে নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে তাঁকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। - বিষয় : - মৃত্যু