মিরপুরে ব্যবসায়ীকে হত্যার হুমকি, থানায় জিডি
Why this classification
A group of five or six people gathered on 30 April 2026 armed with sticks and iron rods to kill businessman Nazrul Islam in the Eastern Housing area of Rupnagar. They fled when neighbours came running after he shouted for help, and no one was injured. This is an armed attack attempt, not just a threat, so it counts as violence.
Killed
0
Injured
0
Summary
গত ৩০ এপ্রিল সন্ধ্যায় রূপনগর থানার ইস্টার্ন হাউজিং এলাকায় ব্যবসায়ী মো. নজরুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে ৫-৬ জন লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে জড়ো হয়। তার ডাকচিৎকারে লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়, এবং ৩ মে রূপনগর থানায় চারজনের বিরুদ্ধে জিডি করা হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
75% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 30/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
মিরপুরে ব্যবসায়ীকে হত্যার হুমকি, থানায় জিডি
মিরপুরে ব্যবসায়ীকে হত্যার হুমকি, থানায় জিডি Advertisement মিরপুর (ঢাক) প্রতিনিধি প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৭:৫৩ পিএম রাজধানীর মিরপুরে মো. নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ভয়ভীতি ও প্রাননাশের হুমকির অভিযোগ উঠেছে। গত ৩০ এপ্রিল মিরপুরের রুপনগর থানাধীন ইস্টার্ন হাউজিং এলাকায় ওই ব্যবসায়ীকে হুমকি দেয় স্থানীয় সন্ত্রাসীরা। এ ঘটনায় ৩ মে রোববার রাজধানীর রুপনগর থানায় ৪ জনের বিরুদ্ধে একটি জিডি করা হয়। বিবাদীরা হলেন-মো. তরিকুল ইসলাম, মো. ইউনুস, উজ্জল শেখ ও হুমায়ুন খন্দকার। জিডি সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ পূর্ব শত্রুতার জেরে নজরুল ইসলামকে মিরপুরের দুয়ারিপাড়া বাজারে একা পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রাননাশের হুমকি দেয় বিবাদীরা। এমনকি অপরিচিত মোবাইল নম্বর থেকে তাকে ফোন করে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয় সন্ত্রাসীরা। এ ঘটনার পর গত ৩০ এপ্রিল সন্ধ্যায় রূপনগর থানাধীন ইষ্টার্ন হাউজিং এলাকায় ব্যবসায়িক কাজে যাতায়াতকালে উল্লেখিত বিবাদীগণ সহ অজ্ঞাতনামা ৫-৬ জন ব্যক্তি নজরুলকে হত্যার উদ্দেশ্যে হাতে লাঠিসোঠা ও লোহার রড নিয়ে জড়ো হলে তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। নজরুল ইসলাম বলেন, বিবাদীরা প্রভাবশালী ও সন্ত্রাসী। আমি নিরাপত্তাহীনতা ও প্রাণনাশের আশঙ্কায় আছি। এ জন্য থানায় সাধারণ ডাইরি করেছি। জিডির তদন্তকারী কর্মকর্তা ও রুপনগর থানার এসআই মো. মিঠু মিয়া বলেন, এ ঘটনায় জিডি হয়েছে। তদন্ত স্বাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
