সাত বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ

AI-classifiedconfidence 85%

Why this classification

Hired men were allegedly brought in to forcibly harvest seven bigha of paddy in a land dispute in Manda, Naogaon, on the morning of 23 April 2026. This is a single, concrete incident involving forcible property seizure by a group, although no injuries were reported and the accused deny the allegation.

Reported by:SamakalSingle source
23/04/26•মান্দারবিল এলাকা, মান্দা

Killed

0

Injured

0

Summary

নওগাঁর মান্দায় ২৩ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার) সকালে মান্দারবিল এলাকায় প্রতিপক্ষ ভাড়াটিয়া লোক এনে সাত বিঘা জমির আধাপাকা বোরো ধান জোর করে কেটে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তরা দাবি করেছেন তারা বেদখল হওয়া জমি ফিরিয়ে নিয়েছেন, এবং পুলিশ অভিযোগ পেলে তদন্তের আশ্বাস দিয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 3

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

আলাউদ্দিন সরদাররায়হান আলী সরদারআলাউদ্দিন প্রামাণিকভাড়াটিয়া লোকজন (নিয়ামতপুর ও বাগমারা থেকে আনীত)কামরুজ্জামান (ভুক্তভোগী)আশরাফুল ইসলাম (জমি ভোগদখলকারী)আব্দুর রাজ্জাক (জমি ভোগদখলকারী)মান্দা থানার ওসি খোরশেদ আলম

Affected infrastructure

সাত বিঘা জমির আধাপাকা বোরো ধান

Tags

Land Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 23/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 24/04/26open original ↗

সাত বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ

সাত বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ সংগৃহীত নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ২০:২০ নওগাঁর মান্দায় সাত বিঘা জমির আধাপাকা বোরো ধান জোর করে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে উপজেলার মান্দারবিল এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ থেকে জানা গেছে, মান্দা সদর ইউনিয়নের বাদলঘাটা গ্রামের আশরাফুল ইসলাম, কামরুজ্জামান ও আব্দুর রাজ্জাক ৪৫ বছর ধরে কবলাসূত্রে প্রাপ্ত সাত বিঘা জমি ভোগদখল করে আসছেন। চলতি বোরো মৌসুমে ওই জমিতে ধানের আবাদ করা হয়। ধান কাটার উপযোগী হতে আরও সপ্তাহখানেক বাকি ছিল। এরই মধ্যে গতকাল সকালে নিয়ামতপুর ও বাগমারা উপজেলা থেকে ভাড়াটিয়া লোকজন এনে একই গ্রামের আলাউদ্দিন সরদার, রায়হান আলী সরদার, আলাউদ্দিন প্রামাণিকসহ তাদের লোকজন জোর করে ধান কেটে নিয়ে যান। ভুক্তভোগী কামরুজ্জামান বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছি। প্রতিপক্ষ আগেও আদালতের মাধ্যমে জমি দখলের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এবার ভাড়াটিয়া লোক এনে ধান কেটে নিয়ে গেছে।’ অভিযোগ অস্বীকার করেছেন আলাউদ্দিন সরদারসহ অন্যরা। তাদের দাবি, জমিটি এতদিন প্রতিপক্ষ অবৈধভাবে দখলে রেখেছিল। এ বছর তারা বেদখল হওয়া সম্পত্তির দখলে নিয়েছেন। এ বিষয়ে মান্দা থানার ওসি খোরশেদ আলম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।   - বিষয় : - নওগাঁ