টাঙ্গাইলের ধনবাড়ীতে নির্বাচনী প্রচারণায় জামায়াত নেতার ওপর বিএনপি কর্মীদের হামলা
Why this classification
This incident is classified as political violence because BNP workers attacked a Jamaat leader during election campaigning in Chhatarkandi, Dhanbari, Tangail. The attack resulted in one person being seriously injured. Although the parties involved are identified as Jamaat and BNP, the specific perpetrator and victim sides were not formally recorded in the data fields. This classification is based on one corroborating source.
Killed
0
Injured
1
Summary
টাঙ্গাইলের ধনবাড়ীতে ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার রাতে নির্বাচনী প্রচারণার সময় জামায়াত নেতা আব্দুর রহিমের ওপর স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে হামলা চালানো হয়েছে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
AI analysis
Category
Political Violence
Confidence
73% · severity 5
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 27/01/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
জনসংযোগে হামলার অভিযোগ জামায়াত নেতার, প্রতিবাদে বিক্ষোভ
টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের ছাতারকান্দি এলাকায় দাঁড়িপাল্লার জনসংযোগে জামায়াতে ইসলামীর নেতার ওপর প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। হামলায় আহত আবদুর রহিম ছাতারকান্দি জামায়াতে ইসলামীর ১নং ওয়ার্ড কেন্দ্র কমিটির সভাপতি। ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি এম এ মাজেদ বাদলের নেতৃত্বে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি খোকা ও পাপনসহ একটি গ্রুপ অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ আনা হয়। হামলার প্রতিবাদে বুধবার (২৮ জানুয়ারি) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। ধনবাড়ী পৌর শহর প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের ছাতারকান্দি এলাকায় আব্দুর রহিম দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনী গণসংযোগকালে তাকে হত্যার উদ্দ্যেশে ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি এমএ মাজেদ বাদলের নেতৃত্বে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি খোকা ও পাপনসহ বড় একটি গ্রুপ অর্তকিত হামলা চালিয়ে মারপিট করে। বর্তমানে তিনি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পুলিশ প্রশাসনকে দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা। আরও পড়ুন যারা মায়েদের গায়ে হাত বাড়িয়েছেন, ক্ষমা চান: ডা. শফিকুর রহমান ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিক জানান, উপজেলার যদুনাথপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি দেলোয়ার হোসেন বাদী হয়ে বুধবার (২৮ জানুয়ারি) ধনবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন- টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ডা. মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা কর্ম-পরিষদ সদস্য সাবেক অধ্যক্ষ মো. মোন্তাজ আলী, জামায়াতে ইসলামী মধুপুর উপজেলা আমির আব্দুল কাদির, জামায়াতে ইসলামী ধনবাড়ীর আমির মিজানুর রহমান, সেক্রেটারী শাজাহান আলী, ধনবাড়ী পৌর আমির মওলানা তোফাজ্জাল হোসাইন, সেক্রেটারী মো. শরীফুল ইসলাম, ধনবাড়ী উপজেলা যুব বিভাগের সভাপতি মিনহাজ উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মুফতি রফিক আহমদসহ নেতারা।
