কালাইয়ে রাস্তায় ভ্যান রাখা নিয়ে সংঘর্ষ, আহত ১১
Why this classification
ঘটনাটি একটি সাম্প্রতিক শারীরিক সংঘর্ষ, যেখানে রাস্তায় ভ্যান রাখা নিয়ে তর্কাতর্কি থেকে হাতাহাতি ও দুই পক্ষের সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন; তাই এটি সহিংসতার ঘটনা হিসেবে গণ্য।
Killed
0
Injured
11
Summary
শনিবার রাতে (২০ জুন ২০২৬) জয়পুরহাটের কালাই উপজেলার তালোড়া বাইগুনী গ্রামে রাস্তায় ভ্যান রাখা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়। গুরুতর আহত ভ্যানচালক আতিকুল ইসলাম ও মোটরসাইকেল আরোহী আবু জাফর মো. সৌরভকে বগুড়া হাসপাতালে স্থানান্তর করা হয়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 11
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 20/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
কালাইয়ে রাস্তায় ভ্যান রাখা নিয়ে সংঘর্ষ, আহত ১১
কালাইয়ে রাস্তায় ভ্যান রাখা নিয়ে সংঘর্ষ, আহত ১১ Advertisement কালাই (জয়পুরহাট) প্রতিনিধি প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ কালাইয়ে রাস্তায় ভ্যান রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক নারীসহ অন্তত ১১ জন আহত হয়েছে। শনিবার রাতে উপজেলার উদয়পুর ইউনিয়নের তালোড়া বাইগুনী গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই রাতে ভ্যানচালক আতিকুল ইসলাম তার ভ্যান রাস্তায় দাঁড় করিয়ে রাখেন। এ সময় ওই রাস্তা দিয়ে আবু জাফর মো. সৌরভ তার মোটরসাইকেল নিয়ে বাজারে যাচ্ছিলেন। রাস্তার ওপর ভ্যান দেখে তিনি মোটরসাইকেল আটকিয়ে হর্ন দেন। আতিকুল ইসলাম তার ভ্যান সরাতে কিছুটা দেরি করেন। এ সময় আবু জাফর মোটরসাইকেল থেকে নেমে আসলে দুই জনে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এমন খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের কমপক্ষে ১১ জন আহত হয়। আহতদের মধ্যে আতিকুল ইসলাম ও আবু জাফর মো. সৌরভ গুরুতর আহত হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। থানার ইন্সপেক্টর দীপেন্দ্রনাথ সিংহ বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।
