পানছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা
Why this classification
This incident was classified as political violence in Khagrachhari. Parties reported: UPDF, UPDF (Democratic). Reported casualties: 1 killed and 0 injured. Reported by 1 source.
Killed
1
Injured
0
Summary
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সূতকর্মাপাড়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ সংগঠক নীতিদত্ত চাকমা নিহত হয়েছেন। ২০২৬ সালের ২৭ মার্চ শুক্রবার সকালে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
AI analysis
Category
Political Violence
Confidence
74% · severity 8
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 27/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
পানছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সংগঠক দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার সকালে পানছড়ি সদর ইউনিয়নের সূতকর্মাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।নিহত নীতিদত্ত চাকমা (৪০) পানছড়ি উপজেলা কমিটির সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, সকালে সূতকর্মাপাড়া এলাকায় গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গুলিবিদ্ধ অবস্থায় নীতিদত্ত চাকমাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এই ঘটনায় ইউপিডিএফের (গণতান্ত্রিক) সংগঠক অমর চাকমা অভিযোগ করেন, প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ এই হামলার জন্য দায়ী। তবে অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, ‘এই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এটি তাদের অভ্যন্তরীণ কোন্দলের ফল হতে পারে।’খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু বলেন, নীতিদত্ত চাকমার মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রাখা হয়েছে।
