উচ্ছেদ অভিযানে বাধা, আনসার-হকার সংঘর্ষ
Why this classification
The event is classified as a violent clash because street vendors physically attacked law enforcement members and threw bricks during an eviction drive, resulting in multiple injuries and a road blockade within the 14-day recency window.
Killed
0
Injured
10
Summary
আশুলিয়ার ডিইপিজেড এলাকায় অবৈধ হকার উচ্ছেদ অভিযান চালানোর সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হকারদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন এবং নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধের ফলে যান চলাচল বন্ধ থাকে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 10
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Law Enforcement
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 27/09/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
উচ্ছেদ অভিযানে বাধা, আনসার-হকার সংঘর্ষ
আশুলিয়া উচ্ছেদ অভিযানে বাধা, আনসার-হকার সংঘর্ষ আশুলিয়ায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে হকার উচ্ছেদ অভিযানে গিয়ে বাধার মুখে পড়েন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজস্ব প্রতিবেদক, সাভার প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ০১:৪৫ আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে হকার উচ্ছেদ অভিযানে গিয়ে বাধার মুখে পড়েন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় হকাররা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ডিইপিজেডের আনসার ও নিরাপত্তাকর্মীরা হকারদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলে আনসার সদস্যদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ হকাররা আনাসার সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। আনসার সদস্যরাও হকারদের ওপর লাঠিচার্জ করে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রোববার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড এলাকায় এই সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নবীনগর-চন্দ্রা মহাড়কের ডিইপিজেড এলাকায় অবৈধ হকার উচ্ছেদে যায় বেপজা কর্তৃপক্ষ। এ সময় অভিযানে অংশ নেওয়া আনসার সদস্যদের ওপর চড়াও হয়ে ওঠেন হকাররা। একপর্যায়ে লাঠিসোটা নিয়ে চন্দ্রাগামী লেন অবরোধ করেন তারা। পরে পুলিশ ও আনসার সদস্যরা যৌথভাবে ধাওয়া দিয়ে হকারদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে হকারদের সড়ক থেকে সড়িয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। বিক্ষুব্ধ হকাররা অভিযোগ করেন, আনসার বাহিনীর সদস্যরা তাদের কাছে চাঁদা চায়। চাঁদা দিতে না চাইলে তারা উচ্ছেদ করতে আসে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চান তারা। আনসার সদস্যদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলে হকাররা বলেন, তাদের কাছে বড় অঙ্কের টাকা দাবি করেছে। তাদের টাকা না দেওয়ায় পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। ফুটপাতের ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, কেউ যদি রাস্তায় দোকান বসায় তাহলে ডিইপিজেডের আনসার সদস্যরা এসে চাঁদা দাবি করেন এবং চাঁদা দিতে না পারলে দোকান তুলে দেয়। আশুলিয়ায় থানার ওসি তরিকুল ইসলাম জানান, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে গেলে হকাররা বাধা দেন এবং তারা চন্দ্রাগামী লেন অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আনসার সদস্যদের সঙ্গে নিয়ে হকারদের রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। - বিষয় : - আশুলিয়া - ফুটপাত - উচ্ছেদ অভিযান
রাজধানীর আদাবরে বাড়ি দখল চেষ্টা: পুলিশের গ্রেপ্তার অভিযানে গোলাগুলি, দুই তরুণ গুলিবিদ্ধ
রাজধানীর আদাবরে বাড়ি দখলের চেষ্টা, ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় অভিযুক্ত দুই তরুণ পুলিশের সঙ্গে গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে চাপাতি, সামুরাই ও কিরিস উদ্ধার করা হয়েছে। এ ঘটনা এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৩৫ মিনিটের দিকে আদাবর থানার নবোদয় হাউজিং কাঁচাবাজারসংলগ্ন মেলার মাঠের পেছনে খালপাড়ের ফাঁকা জায়গায় এ ঘটনা ঘটে। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গরের দেওয়া তথ্য অনুযায়ী, শ্যামলী হাউজিংয়ের ৮ নম্বর সড়কের একটি বাড়ি দখলের চেষ্টা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে আদাবর থানায় গত ২৭ সেপ্টেম্বর একটি মামলা করা হয়। ওই মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছিল। ওসি জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মামলার কয়েকজন আসামি নবোদয় হাউজিং কাঁচাবাজারসংলগ্ন মেলার মাঠের পেছনে খালপাড়ে অবস্থান করছেন। পরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা ও আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ১৩ পুলিশের উপস্থিতি টের পেয়ে সাত থেকে আটজন দুষ্কৃতকারী তাদের হাতে থাকা ধারালো অস্ত্র নিয়ে পুলিশকে আক্রমণের চেষ্টা করে বলে জানান ওসি। এ সময় আত্মরক্ষার্থে কনস্টেবল মোশরেকুল ইসলামের হাতে থাকা শটগান দিয়ে পুলিশ দুটি গুলি ছোড়ে। এতে রাজিব হাওলাদার ও সাগর ওরফে ছোট বিগার নামে দুজন পায়ে গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থল থেকে রাজিব, সাগর, শাকিব ও রাশেদকে গ্রেপ্তার করা হয়। অন্যরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে স্টিলের ধারালো চাপাতি, সামুরাই ও কিরিস উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার রাজিব হাওলাদার মোহাম্মদপুরের আলোচিত বাবু হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি। সাগর ওরফে ছোট বিগারের বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর থানায় আটটি মামলা রয়েছে। শাকিব ও রাশেদের বিরুদ্ধেও পাঁচটি করে মামলা রয়েছে। গুলিবিদ্ধ রাজিব ও সাগরকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
