বিএনপি নেতার প্রকল্পে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন

AI-classifiedconfidence 85%

Why this classification

ঘটনাটি সাম্প্রতিক (শুক্রবার, ২০২৬-০৬-০৫) এবং বাংলাদেশে সংঘটিত। আওয়ামী লীগের নেতারা বিএনপি নেতার মৎস্য প্রকল্পে বিষ ঢেলে মাছ নিধন করেছে, যা ইচ্ছাকৃত ধ্বংসাত্মক কাজ এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার সাথে জড়িত। তাই এটি সহিংস ঘটনা হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে।

Reported by:JugantorSingle source
05/06/26•শুভডাঙ্গা-রাঘোপাড়া দাঁড়া এলাকা

Killed

0

Injured

0

Summary

রাজশাহীর বাগমারায় শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমানের লিজ নেওয়া মৎস্য চাষ প্রকল্পে স্থানীয় আওয়ামী লীগের দুই নেতা ও অজ্ঞাত ৫-৬ জন শুক্রবার ভোরে বিষ ঢেলে দেয়। এতে প্রায় অর্ধকোটি টাকার চাষ করা মাছ মারা যায়।

AI analysis

Category

Political Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Awami League

Victim side

BNP

Other actors

আশরাফ আলীআবু তাহেরআতাউর রহমান

Affected infrastructure

মৎস্য চাষ প্রকল্প

Tags

Party ClashLand Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Awami League

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 05/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 05/06/26open original ↗

বিএনপি নেতার প্রকল্পে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন

বিএনপি নেতার প্রকল্পে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন Advertisement বাগমারা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:৪৪ পিএম রাজশাহীর বাগমারায় স্থানীয় আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমানের লিজ নেওয়া একটি মৎস্য চাষ প্রকল্পে বিষ ঢেলে দিয়ে প্রায় অর্ধকোটি টাকার চাষ করা মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশরাফ আলী ও কার্যনির্বাহী কমিটির সদস্য আবু তাহেরসহ অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে শুক্রবার বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। জানা গেছে, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান শুভডাঙ্গা ইউনিয়নের শুভডাঙ্গা থেকে রাঘোপাড়া গ্রাম পর্যন্ত দাঁড়ার দুই পাশে ৭০ বিঘা জমি ৫ বছরের জন্য লিজ নিয়ে প্রকল্পের মাধ্যমে মাছ চাষ করে আসছেন। এর আগে শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশরাফ আলী খাঁ ও কার্যনির্বাহী কমিটির সদস্য আবু তাহেরসহ আওয়ামী লীগের স্থানীয় আরও কিছু নেতাকর্মীরাও ওই প্রকল্পের সঙ্গে শেয়ারদার হিসেবে যুক্ত ছিলেন। কিন্তু গত ৫ আগস্ট আ.লীগ সরকারের পতনের পর গ্রেফতার এড়াতে তারা আত্মগোপন করেন। সম্প্রতি আশরাফ আলী ও আবু তাহের এলাকায় ফিরে আসার পর ওই মৎস্য চাষ প্রকল্প দখলের জন্য আতাউর রহমানকে হুমকি দেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জেরে শুক্রবার ভোরে ওই প্রকল্পের পানিতে শত্রুতা করে বিষ ঢেলে দেওয়া হয়। এতে ওই প্রকল্পের রুই, কাতলা, মৃগেল, সিলভারকাপ, জাপানি রুই, কালবাউস ও গ্রাসকাপসহ বিভিন্ন প্রজাতির চাষকরা সব মাছ মরে পানিতে ভেসে উঠে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে প্রকল্পের মালিক আতাউর রহমান অভিযোগে দাবি করেছেন। বাগমারা থানার ওসি জিল্লুর রহমান বলেন, এটি একটি অমানবিক ঘটনা। এ বিষয়ে অভিযোগ পাওয়া মাত্র ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তসাপেক্ষে এ ঘটনার মূল হোতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।