বগুড়ায় কৃষি শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

AI-classifiedconfidence 85%

Why this classification

একজন কৃষি শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনা একটি হত্যাকাণ্ড, যা সহিংসতার সংজ্ঞার মধ্যে পড়ে। ঘটনাটি সাম্প্রতিক (১৬ মে ২০২৬) এবং বাংলাদেশে সংঘটিত হয়েছে।

Reported by:SamakalJugantorCorroborated · 2 sources
16/05/26•সংসারদিঘী গ্রামের জুট মিলসংলগ্ন জমি

Killed

1

Injured

0

Summary

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের সংসারদিঘী গ্রামের জুট মিলসংলগ্ন জমি থেকে শাহ আলম (৪০) নামে এক কৃষি শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যার কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

শাহ আলম (নিহত)শাহজাহান আলী (সাবেক ইউপি সদস্য)শাহিনুজ্জামান (ওসি, শিবগঞ্জ থানা)

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 16/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 16/05/26open original ↗

বগুড়ায় কৃষি শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

বগুড়ায় কৃষি শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার বগুড়া ব্যুরো প্রকাশ: ১৬ মে ২০২৬ | ১৭:০৫ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শাহ আলম (৪০) নামে এক কৃষি শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার বিহার ইউনিয়নের সংসারদিঘী গ্রামের জুট মিলসংলগ্ন জমি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত শাহ আলম সংসারদিঘী দুবিলা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি এলাকায় কৃষি শ্রমিকের কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জুট মিলের পাশের একটি জমিতে শাহ আলমের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। বিহার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শাহজাহান আলী বলেন, ‘শাহ আলম তাঁর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। কিছুদিন আগে স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। এ নিয়ে এলাকায় একটি সালিস বৈঠকও হয়েছিল। সকালে স্থানীয় লোকজন জুট মিলের পাশের জমিতে তাঁর লাশ পড়ে থাকতে দেখে তাঁকে খবর দেন।’ শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। হত্যার কারণ বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ - বিষয় : - নিহত - মরদেহ উদ্ধার

Source 2: Jugantor · 10/05/26open original ↗

নবজাতকের গলাকাটা লাশ উদ্ধার বগুড়ায়

নবজাতকের গলাকাটা লাশ উদ্ধার বগুড়ায় Advertisement বগুড়া ব্যুরো প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ বগুড়ায় পরিত্যক্ত পুকুর থেকে এক নবজাতকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার শেকেরকোলা ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়া গ্রামে লাশটি পাওয়া যায়। এ হত্যায় জড়িত সন্দেহে পুলিশ ভিকটিমের মা নিপা খাতুন এবং সৎ-বাবা দুলাল মিয়াকে আটক করেছে। লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিপা নবজাতককে হত্যার কথা স্বীকার করেছে। শিশুটি নিপার আগের পক্ষের। দুলাল এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। এ ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে। দুলাল বগুড়া সদরের তেলিহারা উত্তরপাড়া গ্রামের নূর আলমের ছেলে। প্রায় এক বছর আগে বগুড়ার গাবতলী উপজেলার উনচরকি গ্রামের নিপার সঙ্গে বগুড়া শহরের নারুলী এলাকার শুকুর আলীর বিয়ে হয়। প্রায় ছয় মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। প্রায় আড়াই মাস আগে নিপার সঙ্গে দুলালের বিয়ে হয়। এ সময় সে অন্তঃসত্ত্বার বিষয়টি গোপন রাখে। শুক্রবার বিকালে নিপা ছেলে সন্তানের মা হয়। তখন সে নবজাতককে হত্যা করে। পরে লাশ বাড়ির পাশে পরিত্যক্ত পুকুরে ফেলে দেয়। শনিবার গ্রামবাসী পুকুরে কচুরিপানার নিচে লাশটি ভাসতে দেখে।