ঘরে ডেকে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

AI-classifiedconfidence 95%

Why this classification

এটি ২০ জুন ২০২৬-এ মাদারীপুরের রাজৈরে সংঘটিত একটি নির্দিষ্ট ধর্ষণের ঘটনা, যেখানে সাড়ে তিন বছরের শিশু গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং থানায় মামলা হয়েছে। তাই এটি সহিংস ঘটনা হিসেবে গণ্য।

Reported by:JugantorSingle source
20/06/26•Kadambari Union, Rajoir

Killed

0

Injured

1

Summary

মাদারীপুরের রাজৈরে প্রতিবেশী চন্দন সরকার সাড়ে তিন বছরের শিশুকে ঘরে ডেকে ধর্ষণ করে। শনিবার (২০ জুন) এ ঘটনা ঘটে; রোববার শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Chandan SarkarChild's motherChild's fatherOC Sheikh Aminul IslamDr. Md. Asaduzzaman

Tags

Rape

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 20/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 21/06/26open original ↗

ঘরে ডেকে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ঘরে ডেকে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ Advertisement টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:০৩ পিএম মাদারীপুরের রাজৈরে ঘরে ডেকে সাড়ে তিন বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। রোববার দুপুরে নির্যাতিতা মেয়েটিকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, শনিবার দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের পলাশ সরকারের ছেলে চন্দন সরকার মেয়েটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি শিশুটির মা টের পেলে ঘরের দরজা খুলে পালিয়ে যায় চন্দন। পরে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় থানায়। পুলিশের পরামর্শে রোববার দুপুরে মেয়েটিকে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষা শেষে সেখান থেকে গিয়ে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেয় ওই শিশু। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। মামলা হলেও এখনো গ্রেফতার হয়নি আসামি। মেয়েটির বাবা বলেন, কৌশলে চন্দন তার ঘরে শিশুটিকে ডেকে নেয়। পরে ধর্ষণ করে। এই কর্মকাণ্ড কিছুতেই মেনে নিতে পারছি না। এ ঘটনার কঠিন বিচার দাবি করছি। কয়েকজন প্রতিবেশী জানান, ঘটনার পর চন্দন ও তার পরিবারের লোকজন পালিয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আসাদুজ্জামান বলেন, ধর্ষণের অভিযোগ নিয়ে এক শিশুকে তার পরিবার হাসপাতালে নিয়ে আসেন। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল টিম গঠনের পর রিপোর্ট প্রদান করা হবে। রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় রাজৈর থানায় মামলা করেছে মেয়েটির পরিবার। ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।