উত্তরার সড়কে প্রায় ৪ ঘণ্টা অবরোধ শ্রমিকদের, ধাওয়া দিয়ে সরাল পুলিশ

AI-classifiedconfidence 92%

Why this classification

প্রতিবাদে পুলিশ ও শ্রমিকদের মধ্যে শারীরিক হস্তক্ষেপ (ধাওয়া ও সাউন্ড গ্রেনেড) ঘটেছে, যা হিংসাত্মক ঘটনার সংজ্ঞা পূরণ করে এবং ঘটনা বাংলাদেশে ঘটেছে, তাই এটি হিংসা হিসেবে রেকর্ড করা হয়েছে।

Reported by:Prothom AloSingle source
13/10/26•আজমপুর সড়ক

Killed

0

Injured

0

Summary

সকাল আটটায় বকেয়া বেতন ও বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকরা ঢাকা‑ময়মনসিংহ মহাসড়কের উত্তরা আজমপুর সড়কে প্রতিবাদ করে, পুলিশ ধাওয়া ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের সরিয়ে দেয়। ফলে রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 3

Perpetrator side

Law Enforcement

Victim side

Locals

Other actors

তানভীর আহাম্মেদখালিদ মনসুরআখতার হোসেন

Affected infrastructure

ঢাকা‑ময়মনসিংহ মহাসড়ক

Tags

Rally Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Law Enforcement

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 13/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Prothom Alo · 15/10/26open original ↗

উত্তরার সড়কে প্রায় ৪ ঘণ্টা অবরোধ শ্রমিকদের, ধাওয়া দিয়ে সরাল পুলিশ

আজ সকাল আটটা থেকে বকেয়া ও বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিকেরা সড়কে অবস্থান নেনছবি: তানভীর আহাম্মেদ পৌনে চার ঘণ্টা অবরোধের পর আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর উত্তরার আজমপুর সড়ক থেকে পোশাকশ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ। সকাল আটটা থেকে বকেয়া ও বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ায় ঢাকা ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। উত্তরায় সড়ক অবরোধে শ্রমিকেরাছবি: তানভীর আহাম্মেদ আজ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। তিনি প্রথম আলোকে বলেন, পোশাকশ্রমিকেরা দীর্ঘ সময় সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অনুরোধের পরও তাঁরা রাস্তা থেকে সরে না যাওয়ায় ধাওয়া দিয়ে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপর দুপুর পৌনে ১২টার দিকে রাস্তায় যান চলাচল শুরু হয়। শ্রমিকদের অবরোধের সময় উত্তরায় আটকে যায় গাড়িগুলো। যানজটের সৃষ্টি হয়ছবি: তানভীর আহাম্মেদ পুলিশ ও পোশাকশ্রমিকেরা জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে একাধিক পোশাক কারখানা শ্রমিকেরা বকেয়া বেতন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আজমপুর সড়কের দুপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একই দাবিতে গতকাল মঙ্গল ও বুধবারও তাঁরা বিক্ষোভ করেন। টানা তিন দিন ধরে চলা পোশাকশ্রমিকদের সড়কে বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশগুলোতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। বিশেষ করে আজমপুর ও রাজলক্ষ্মীসংলগ্ন এলাকায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকায় উত্তরা থেকে শুরু করে বিমানবন্দর সড়ক পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ, সাধারণ যাত্রী ও পথচারীরা। শ্রমিকদের ধাওয়া করছে পুলিশছবি: তানভীর আহাম্মেদ শ্রমিক আখতার হোসেন অভিযোগ করেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চ মূল্যের বাজারে বর্তমান বেতনে জীবন যাপন করা অসম্ভব হয়ে পড়েছে। বকেয়া পরিশোধ ও নির্দিষ্ট দাবিতে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো সুরাহা না পাওয়ায় তাঁরা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন রাজধানী থেকে আরও পড়ুন শ্রমিকরাজধানী