সন্তানের গলায় ছুরি ধরে বাবার টাকা দাবি, ভিডিও পাঠালেন স্ত্রীর কাছে
Why this classification
This incident was classified as criminal violence in Gazipur. Parties reported: Moksed Ali. Reported by 1 source.
Killed
0
Injured
0
Summary
গাজীপুরের শ্রীপুরে মাদকের টাকার দাবিতে নিজের ১৪ বছর বয়সী ছেলেকে অচেতন করে গলায় ছুরি ধরে হত্যার হুমকি দিয়েছেন এক বাবা। পুলিশ ঘটনার পর অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
74% · severity 4
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 20/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
চাঁদা দাবির ঘটনায় যুবদল নেতাসহ ১৯ জনের নামে মামলা, গ্রেফতার ১১
চাঁদা দাবির ঘটনায় যুবদল নেতাসহ ১৯ জনের নামে মামলা, গ্রেফতার ১১ Advertisement টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৬:৪৬ পিএম গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসায়ীর কাছে দাবি করা চাঁদা না পেয়ে কারখানার মালামাল নামাতে বাধা, সশস্ত্র মোটরসাইকেল মহড়া, অস্ত্র ও ভীতি প্রদর্শনের ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডলসহ ১৯ জনকে এজাহারনামীয় ও ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার বাদী নূরজ্জামান জামাল জানান, পাগাড় পাঠানপাড়া এলাকার ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেড কারখানা কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিন যাবত বাতিলকৃত কার্টুন, পলি, ড্রাম, পুরাতন লোহা-লক্কড় ও অন্যান্য মালামালের ব্যবসা করে আসছি। কিছুদিন যাবত যুবদল নেতা নাজমুল হোসেন মণ্ডলের নেতৃত্বে একটি চক্র আমার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অপারগতা জানালে তারা আমার ব্যবসা বন্ধ করে দেওয়া ও প্রাণনাশের হুমকি দেয়। তিনি বলেন, ২৮ জুন আমার লোকজন কারখানা থেকে বাতিলকৃত মালামাল নামাতে গেলে ৭০-৮০ জনের একটি সশস্ত্র বাহিনী মোটরসাইকেল মহড়া দিয়ে ফাইজা বাটন অ্যান্ড জিপার কারখানার চারপাশে ঘেরাও করে ভীতিকর পরিস্থিতি তৈরি করে। একপর্যায়ে যুবদল নেতা নাজমুল হোসেন মণ্ডলসহ কয়েকজন তাদের দাবিকৃত ২০ লাখ টাকা দিতে বলে। টাকা না দেওয়ায় তারা উত্তেজিত হয়ে উঠে ও গাড়িতে মালামাল লোড করতে বাধা এবং আমার লোকজনকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। ঘটনাটি পুলিশ প্রশাসনের নজরে এলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত মঙ্গলবার ও বুধবার দিবাগত রাতে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসানের নেতৃত্বে টঙ্গীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- মনোয়ার হোসেন (২৮), কাজী তৌহিদুল সজীব (৩৫), রনি খাঁ (৩৯), মো. রিয়াজন ওরফে রাজন (৩০), জাহাঙ্গীর শেখ ওরফে জমির (২৭), জহির (৩৩), বায়জিদ (২৯), রাজিব হাসান (২৯), হোসাইন (৩৪), মো. রাসেল ওরফে খাবরী (২৮), মো. সাগর ওরফে নয়ন (২০)। টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত ১১ জনকে গ্রেফতার করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
সন্তানের গলায় ছুরি ধরে বাবার টাকা দাবি, ভিডিও পাঠালেন স্ত্রীর কাছে
গাজীপুরের শ্রীপুরে এক ব্যক্তির বিরুদ্ধে মাদকের টাকার জন্য শিশুসন্তানের গলায় ছুরি ধরে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছেছবি: ভিডিও থেকে নেওয়া গাজীপুরের শ্রীপুরে এক ব্যক্তির বিরুদ্ধে মাদকের টাকার জন্য শিশুসন্তানের গলায় ছুরি ধরে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ওই ঘটনার ভিডিও স্ত্রীর কাছে পাঠিয়ে তিনি টাকা দেওয়ার দাবি করেন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযুক্ত মোকসেদ আলীর (৪০) বাড়ি উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামে। গতকাল রোববার রাত ৯টার দিকে বেলদিয়া গ্রামের নির্জন স্থানে মোকসেদ আলী ছেলেকে নিয়ে ওই ভিডিও করেন বলে জানান তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তার (৩০)। ওই রাতেই ইয়াসমিন পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। তখন পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ওই ঘটনার পর মোকসেদ আলী আত্মগোপনে আছেন। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাথায় সাদা কাপড় প্যাঁচানো অবস্থায় থাকা শিশুটি অচেতন হয়ে শুয়ে আছে। তার গলায় ও বুকের কাছে ছুরি ধরে স্ত্রীকে হুমকি দিচ্ছেন মোকসেদ আলী। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মোকসেদ আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই স্ত্রী ইয়াসমিন আক্তারকে নির্যাতন করতেন। একপর্যায়ে ইয়াসমিন দুই সন্তান ইমরান হোসেন (১৪) ও ইভা আক্তারকে (১২) নিয়ে বাবার বাড়িতে চলে যান। সেখানে তিনি পোশাক কারখানায় চাকরি শুরু করেন। ইমরান একটি কওমি মাদ্রাসায় পড়ালেখা করে। রোববার সন্ধ্যায় মোকসেদ আলী মাদ্রাসায় গিয়ে ছেলেকে বলেন যে তাঁর মা দুর্ঘটনায় আহত হয়েছেন। কৌশলে তাকে সঙ্গে নিয়ে মোকসেদ তাঁর বাড়িতে চলে আসেন। পরে রাত ৯টায় নির্জন স্থানে নিয়ে ইমরানকে অচেতন করে গলায় ছুরি ধরে হত্যার চেষ্টা করতে করতে ভিডিও ধারণ করেন। ভিডিওতে তিনি সন্তানকে হত্যা করার হুমকি দিয়ে স্ত্রীর কাছে টাকা দাবি করেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন দম্পতিগাজীপুরঅপরাধঢাকা বিভাগছুরিকাঘাত
