ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও

AI-classifiedconfidence 85%

Why this classification

The article reports that eight luggage belonging to Rajshahi Division cricketers went missing after a match, indicating a robbery. This is a criminal act occurring in Bangladesh within the recent period, so it is classified as violence.

Reported by:JugantorProthom AloSamakalDhaka PostCorroborated · 4 sources
14/10/26•Rajshahi

Killed

0

Injured

0

Summary

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচের পর রাজশাহী বিভাগীয় ক্রিকেটারদের আটটি লাগেজ, যার মধ্যে পাসপোর্ট, আইফোন ও ডলার ছিল, হারিয়ে গেছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 2

Perpetrator side

Unknown

Other actors

Rajshahi Division cricketers

Affected infrastructure

luggage

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 14/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (4 sources)

Source 1: Samakal · 15/10/26open original ↗

ক্রিকেটারদের লাগেজ চুরি, পুলিশের অভিযানে উদ্ধার

ক্রিকেটারদের লাগেজ চুরি, পুলিশের অভিযানে উদ্ধার ছবি- সংগৃহীত রাজশাহী ব্যুরো প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ১৬:৪৬ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ | ১৮:২৩ দুঃসাহসিক কায়দায় বিসিবির চলন্ত ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ সরিয়ে ফেলে রাজশাহী অঞ্চলের কয়েকজন চোর! চলন্ত কাভার্ড ভ্যানের পিছু নিয়েছিল একটি মোটরসাইকেল। তারপর মোটরসাইকেল থেকেই একজন কাভার্ড ভ্যানের পেছনে উঠে পড়ে। ভেঙে ফেলে কাভার্ড ভ্যানের দরজার তালা। তারপর একে একে নামিয়ে নেয় ক্রিকেটারদের আটটি লাগেজ। বুধবার ভোর ৫টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর এলাকায় দুঃসাহসিক এবং অভিনব কায়দায় এমন চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধার করা হয়েছে মালামাল। তবে একটি লাগেজে ক্রিকেটার এসএম মেহেরাব হাসানের তিন লাখ টাকা ছিল, সেটি পাওয়া যায়নি। গ্রেপ্তার হওয়া চারজন হলেন - রাজশাহীর চারঘাট উপজেলার চামটা গ্রামের মোজাম্মেল হক (৩২), পুঠিয়া উপজেলার গন্ডগোহালী জামতলা গ্রামের সোহান রহমান (২৩), বারইপাড়া গ্রামের রুবেল আহমেদ (৩৮) এবং তারাপুর গ্রামের শাহাদত হোসেন (৫২)। মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজশাহীতে দুটি, টাঙ্গাইলে দুটি ও নাটোরে একটি মামলা রয়েছে। এ ছাড়া সোহান রহমান ও রুবেল আহমেদের বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি করে মামলা রয়েছে। জাতীয় ক্রিকেট লীগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলে বুধবার সকালে ঢাকা থেকে আকাশপথে রাজশাহী ফেরে বিভাগীয় ক্রিকেট দল। আর বিসিবির একটি কাভার্ড ভ্যানে দলের ৫৪টি লাগেজ ঢাকা থেকে রাজশাহী আনা হচ্ছিল। বুধবার সকালে হোটেলে লাগেজ নামানোর সময় দেখা যায়, ক্রিকেটারদের আটটি লাগেজ নেই। এ ঘটনায় দলের ক্রিকেটার এসএম মেহেরব হাসান রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে লাগেজ উদ্ধারে কাজ শুরু করে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, তথ্যপ্রযুক্তির সহযোগিতায় চোরের দলটিকে শনাক্ত করে জেলা ডিবি পুলিশ। এরপর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তারাপুর গ্রামের শাহাদত হোসেনের বাড়ি থেকে মালামালও উদ্ধার হয়। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে একটি আইফোন ১৫ প্রোম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, একটি ম্যাসাজ বেড, একটি ল্যাপটপ, চারটি প্লাস্টিকের বাক্স ও নগদ আট হাজার টাকা। এ ছাড়া চুরির কাজে ব্যবহৃত তালা ভাঙার সরঞ্জাম ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তিনি জানান, ঢাকা থেকে রাজশাহী আসার পথে বুধবার ভোরে নাটোরের হরিশপুর বাইপাস মোড়ে চালক গাড়ির তালা পরীক্ষা করে আবার যাত্রা শুরু করেছিলেন। ভোর আনুমানিক পাঁচটার দিকে পুঠিয়ার তারাপুর মোড়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছন থেকে মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি তালা ভেঙে লাগেজ ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। পরে পেছন থেকে আসা আরেকটি গাড়ির চালক বিষয়টি কাভার্ড ভ্যানের চালক সজীবকে জানান। তিনি গাড়ি থামিয়ে দরজার তালা ভাঙা ও দরজা খোলা দেখতে পান। পরে দরজা লাগিয়ে রাজশাহী পৌঁছান। হোটেলে ক্রিকেটারদের কাছে মালামাল নামানোর সময় দেখা যায়, দলের ৫৪টি লাগেজের মধ্যে ৪৬টি রয়েছে। বাকি আটটি লাগেজ চুরি হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, এ ঘটনায় পুঠিয়া থানায় একটি মামলা করার প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পর আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। - বিষয় : - ক্রিকেট - জাতীয় ক্রিকেট লিগ

Source 2: Dhaka Post · 15/10/26open original ↗

ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনায় গ্রেপ্তার ৪

চলন্ত কাভার্ড ভ্যান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) ভোর ৫টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার তারাপুর এলাকায় অভিনব এই চুরির ঘটনা ঘটে। রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে চুরি হওয়া মালামালের বড় একটি অংশ উদ্ধার করেছে। তবে একটি লাগেজে থাকা ক্রিকেটার এসএম মেহেরব হাসানের তিন লাখ টাকা এখনো উদ্ধার হয়নি। গ্রেপ্তার হওয়া চারজন হলেন—রাজশাহীর চারঘাট উপজেলার চামটা গ্রামের মোজাম্মেল হক (৩২), পুঠিয়া উপজেলার গণ্ডগোহালী জামতলা গ্রামের সোহান রহমান (২৩), বারইপাড়া গ্রামের রুবেল আহমেদ (৩৮) এবং তারাপুর গ্রামের শাহাদত হোসেন (৫২)। গ্রেপ্তারকৃত মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজশাহীতে দুটি, টাঙ্গাইলে দুটি ও নাটোরে একটি মামলা রয়েছে। এছাড়া সোহান ও রুবেলের বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি করে মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। জানা যায়, জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষে বুধবার সকালে ঢাকা থেকে আকাশপথে রাজশাহী ফেরে বিভাগীয় ক্রিকেট দল। আর বিসিবির একটি কাভার্ড ভ্যানে দলের ৫৪টি লাগেজ ঢাকা থেকে রাজশাহী আনা হচ্ছিল। ভোররাতে নাটোরের হরিশপুর বাইপাস মোড়ে চালক গাড়ির তালা পরীক্ষা করে পুনরায় যাত্রা শুরু করেন। কিন্তু, ভোর আনুমানিক পাঁচটার দিকে পুঠিয়ার তারাপুর মোড়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছন থেকে মোটরসাইকেলে আসা চোরের দল তালা ভেঙে আটটি লাগেজ চুরি করে নিয়ে যায়। পরে পেছন থেকে আসা আরেকটি গাড়ির চালক বিষয়টি কাভার্ড ভ্যানচালক সজীবকে জানান। তিনি গাড়ি থামিয়ে দরজার তালা ভাঙা ও দরজা খোলা দেখতে পান। পরে হোটেলে লাগেজ নামানোর সময় দেখা যায়, দলের ৫৪টি লাগেজের মধ্যে ৪৬টি রয়েছে। এ ঘটনায় দলের ক্রিকেটার এস এম মেহেরব হাসান নগরের রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর লাগেজ উদ্ধারে মাঠে নামে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরের দলটিকে শনাক্ত করে জেলা ডিবি পুলিশ। এরপর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে পুঠিয়ার তারাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহাদত হোসেনের বাড়ি থেকে মালামালগুলো উদ্ধার করা হয়। তিনি বলেন, উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, একটি ম্যাসাজ বেড, একটি ল্যাপটপ, চারটি প্লাস্টিকের বাক্স ও নগদ আট হাজার টাকা। এছাড়া চুরির কাজে ব্যবহৃত তালা ভাঙার সরঞ্জাম ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের এরই মধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শাহিনুল আশিক/এসএইচএ

Source 3: Jugantor · 14/10/26open original ↗

ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও

ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও. জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলে ঢাকা থেকে রাজশাহী ফেরার পথে রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের আটটি লাগেজ খোয়া গেছে।

Source 4: Prothom Alo · 15/10/26open original ↗

রাজশাহীতে ক্রিকেটারদের হারানো আটটি লাগেজ উদ্ধার, চারজনকে আটক

রাজশাহীতে ক্রিকেটারদের চুরি হওয়া লাগেজ উদ্ধারের পাশাপাশি চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে মোজাম্মেল নামের একজনের পরনে ক্রিকেটারদের ব্যবহৃত গেঞ্জি ও প্যান্ট ছিল। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়েছবি: প্রথম আলো রাজশাহীতে ক্রিকেটারদের চুরি যাওয়া আটটি লাগেজ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়। রাজশাহী পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন চারঘাট উপজেলার চামটা গ্রামের মোজাম্মেল হক (৩২), পুঠিয়া উপজেলার গণ্ডগোহালী জামতলা গ্রামের সোহান রহমান (২৩) ও বারইপাড়া গ্রামের রুবেল আহমেদ (৩৮) ও তারাপুর গ্রামের শাহাদত হোসেন (৫২)। তাঁদের মধ্যে শাহাদতের বাড়ি থেকে এসব লাগেজ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। আরও পড়ুন বিসিবির কাভার্ড ভ্যান থেকে রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ গায়েবের অভিযোগে জিডি ৬ ঘণ্টা আগে রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোজাদ্দেদ জামানী বলেন, ক্রিকেটারদের চুরি হওয়া মালামাল উদ্ধারের খবর শুনে তিনি রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে তিনি আটক মোজাম্মেল হকের পরনে ক্রিকেটারদের ব্যবহৃত পোশাক দেখেছেন। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে মিরপুরে খুলনা বিভাগের বিপক্ষে ম্যাচ খেলে গতকাল সকালে আকাশপথে রাজশাহী ফেরেন বিভাগের ক্রিকেটারেরা। এর আগের রাতে দলের ৫৪টি লাগেজ নিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা হয় বিসিবির একটি কাভার্ড ভ্যান। ক্রিকেটারদের চুরি হওয়া মালামাল উদ্ধারের খবর শুনে তিনি রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে তিনি আটক মোজাম্মেল হকের পরনে ক্রিকেটারদের ব্যবহৃত পোশাক দেখেছেন। মোজাদ্দেদ জামানী, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল নাটোর-রাজশাহী মহাসড়কের তারাপুর মোড়ে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে ওই কাভার্ড ভ্যানের পিছু নেন। একপর্যায়ে তাঁরা চলন্ত কাভার্ড ভ্যানের তালা ভেঙে লাগেজ ও অন্য মালামাল নিয়ে যায়। পেছন থেকে আসা অন্য একটি গাড়ির চালক বিষয়টি কাভার্ড ভ্যানের চালক সজীবকে জানান। পরে রাজশাহী শহরের হোটেল গ্র্যান্ড রিভারভিউয়ে পৌঁছে তিনি চুরির বিষয়টি সংশ্লিষ্টদের জানান। কাভার্ড ভ্যান থেকে লাগেজ নামানোর সময় দেখা যায়, বিসিবি ডিভিশন ক্রিকেট দলের মোট ৫৪টি লাগেজের মধ্যে ৪৬টি পাওয়া গেছে। বাকি আটটি বিভিন্ন আকারের লাগেজ নেই। এ ঘটনায় রাজশাহী নগরের রাজপাড়া থানায় বুধবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। রাজশাহী পুলিশের পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, উদ্ধার হওয়া মালামাল ক্রিকেটারদের কাছে হস্তান্তর করা হবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন উদ্ধারবিসিবিরাজশাহী সিটিচুরিরাজশাহীক্রিকেটরাজশাহী বিভাগ