কমলনগরে বিদ্যুতের খুঁটি দেওয়ার নামে টাকা হাতানোর অভিযোগ
Why this classification
The article reports a specific incident in which Osman Goni attacked Ajufa Khatun on Saturday, 28 February 2026, after she asked for her money back, leaving her seriously injured and treated at a health complex. The attack is a concrete physical assault within the 14-day window, so it qualifies as violence.
Killed
0
Injured
1
Summary
লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যুতের খুঁটি বসিয়ে দেওয়ার নামে প্রতারক ওসমান গনির বিরুদ্ধে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পাওনা টাকা ফেরত চাওয়ায় (২৮ ফেব্রুয়ারি ২০২৬) সকালে তিনি অজুফা খাতুনের ওপর হামলা চালান, যাতে তিনি গুরুতর আহত হন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 28/02/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
কমলনগরে বিদ্যুতের খুঁটি দেওয়ার নামে টাকা হাতানোর অভিযোগ
কমলনগরে বিদ্যুতের খুঁটি দেওয়ার নামে টাকা হাতানোর অভিযোগ Advertisement কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ কমলনগর উপজেলায় পল্লী বিদ্যুতের খুঁটি ও সঞ্চালন লাইন বসিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওসমান গণি নামে এক প্রতারকের বিরুদ্ধে। উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের চরজগবন্ধু এলাকায় শ্বশুরবাড়িতে থেকে একটি প্রভাবশালী চক্রের যোগসাজশে তিনি এই প্রতারণা করেছেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। অভিযুক্ত ওসমান গণি উপজেলার চর লরেন্স ইউনিয়নের তরিক উল্লাহর ছেলে। তিনি ছয় মাস ধরে শ্বশুর নুর মোহাম্মদের বাড়িতে ‘ঘর জামাই’ থেকে নিজেকে বিদ্যুৎ মিস্ত্রি পরিচয় দিয়ে আসছিলেন। জানা যায়, চরজগবন্ধু এলাকার মৃত আবুল হাসেমের স্ত্রী অজুফা খাতুনকে বাড়িতে খুঁটি বসিয়ে দেওয়ার কথা বলে ৪০ হাজার টাকা দাবি করেন ওসমান। অসহায় ওই নারী ধারদেনা করে ছয় মাস আগে তাকে ৩৫ হাজার টাকা দেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও খুঁটি না দিয়ে তালবাহানা শুরু করেন ওসমান। শনিবার সকালে পাওনা টাকা ফেরত চাইলে ওসমান ওই অজুফা খাতুনের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত অবস্থায় অজুফা খাতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং পরে কমলনগর থানায় লিখিত অভিযোগ করেন। সরেজমিন জানা যায়, কেবল অজুফা খাতুনই নন, ওসমানের প্রতারণার শিকার হয়েছেন ওই এলাকার অন্তত ৩০টি পরিবার। বিদ্যুতের মিটার ও সঞ্চালন লাইন চালু করে দেয়ার কথা বলে ওই এলাকার মো.শহীদ, কাদির, নূর হোসেন, শাহ আলম ও ওলিউল্লাহর কাছ থেকে ৭০ হাজার টাকা হাতিয়ে নেয় ওসমান। এছাড়া একই গ্রামের মুন্সি বাড়ির শাহীন, আবুল বাশার ও সবুজের কাছ থেকেও হাতিয়ে নেন অন্তত ৫০ হাজার টাকা। ভুক্তভোগী অনেকেই জানান, ওসমান গত ছয় মাস ধরে খুঁটি এবং সঞ্চালন লাইন চালু করে দেওয়ার নাম করে এলাকার অন্তত ত্রিশটি পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। আমরা আইনের কাছে এর বিচার এবং আমাদের টাকা ফেরত চাই। এ বিষয়ে অভিযুক্ত ওসমান গনি চারটি বৈদ্যুতিক খুঁটি ৯৩ হাজার টাকা চুক্তিতে বসিয়ে দেওয়ার কথা স্বীকার করে বলেন, বাবুল নামে তার এক চাচার কথায় তিনি সঞ্চালন লাইন চালু এ খুঁটি বসিয়ে দেওয়ার চুক্তিতে লোকজনের কাছ থেকে টাকা নিয়েছেন। চাচা আওয়ামী লীগের রাজনীতি করতেন যে কারণে এলাকা ছেড়ে পালিয়েছেন।
