এলাকায় ফিরেই হামলা, আ.লীগের বিরুদ্ধে বিএনপি কর্মীর হাত-পা ভাঙার অভিযোগ
Why this classification
This incident was classified as political violence in Satkhira. Parties reported: AL, BNP. Reported casualties: 0 killed and 1 injured. Reported by 1 source.
Killed
0
Injured
1
Summary
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে পূর্ব রাজনৈতিক বিরোধের জেরে এক বিএনপি কর্মীর হাত ও পা পিটিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ৯ এপ্রিল ২০২৬ তারিখে চৌধুরী মোড় এলাকায় ঘটেছিল।
AI analysis
Category
Political Violence
Confidence
74% · severity 5
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 09/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
এলাকায় ফিরেই হামলা, আ.লীগের বিরুদ্ধে বিএনপি কর্মীর হাত-পা ভাঙার অভিযোগ
সারাদেশ সাতক্ষীরা এলাকায় ফিরেই হামলা, আ.লীগের বিরুদ্ধে বিএনপি কর্মীর হাত-পা ভাঙার অভিযোগ জেলা প্রতিনিধি সাতক্ষীরা ১০ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অ+ অ- সাতক্ষীরার আশাশুনি উপজেলায় এলাকায় ফিরে বিএনপির এক কর্মীর হাত ও পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে। বিজ্ঞাপন বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শ্রীউলা ইউনিয়নের চৌধুরী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত মহসিন কবিরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মহসিন কবির (৩৫) শ্রীউলা গ্রামের মৃত সালাম সরদারের ছেলে। তিনি শ্রীউলা ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। আহত মহসিন কবির জানান, গত ৫ আগস্টের পর থেকে এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক ছিলেন। ঈদের আগের দিন তারা এলাকায় ফিরে আসেন। এ সময় পূর্ব রাজনৈতিক বিরোধের জেরে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের পদধারী রাশেদ, নাছিম, সাহেদ ও জাহাঙ্গীরসহ ১০-১২ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করে গুরুতর জখম করে। বিজ্ঞাপন স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা এলাকায় আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। অতীতেও তারা এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতরা একটি সন্ত্রাসী বাহিনীর সদস্য বলে দাবি করেন তারা। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ খান ঢাকা পোস্টকে বলেন, মারধরের ঘটনা ঘটেছে বলে শুনেছি। মহসিন নামে একজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি আওয়ামী লীগের কোনো বড় নেতা নন, স্থানীয় কর্মী সমর্থক হতে পারেন বলে শোনা গেছে। তবে এ ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। ইব্রাহিম খলিল/আরকে
