চান্দগাঁওয়ে অস্ত্র উঁচিয়ে গুলি

AI-classifiedconfidence 92%

Why this classification

প্রবন্ধে পাঁচজন সশস্ত্র যুবকের শূন্য গুলি চালিয়ে চাঁদা দাবি করা এবং সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হতে পারে বলে উল্লেখ আছে; এটি একটি বাস্তব শুটিং আক্রমণ এবং ১৪ দিনের মধ্যে ঘটেছে, তাই এটি হিংসাত্মক ঘটনা হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে।

Reported by:JugantorSingle source
20/06/26•চান্দগাঁও বিসিক শিল্প এলাকা

Killed

0

Injured

0

Summary

২০ জুন ২০২৬ শনিবার চান্দগাঁও বিসিক শিল্প এলাকায় পাঁচজন সশস্ত্র যুবক শূন্য গুলি ছুঁড়ে চাঁদা দাবি করে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে।

AI analysis

Category

Terrorism / Extremist Attacks

Confidence

92% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

জসিম উদ্দিন

Affected infrastructure

পোশাক কারখানাসড়ক

Tags

Extremist Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 20/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 22/06/26open original ↗

চান্দগাঁওয়ে অস্ত্র উঁচিয়ে গুলি

চাঁদা দাবি চান্দগাঁওয়ে অস্ত্র উঁচিয়ে গুলি Advertisement চট্টগ্রাম ব্যুরো প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় চাঁদার জন্য এভাবে অস্ত্র উঁচিয়ে গুলি ছুড়ছে এক সন্ত্রাসী -যুগান্তর চট্টগ্রামের চান্দগাঁও বিসিক এলাকায় একটি প্রতিষ্ঠানের সামনে প্রকাশ্যে ফাঁকা গুলি ছুড়ে চাঁদা দাবির ঘটনা ঘটেছে। শনিবার পাঁচ যুবকের একটি সশস্ত্র দল এ ঘটনা ঘটায়। রোববার সকাল থেকে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। গুলি ছোড়ার পর মোবাইল ফোনে এক যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, দুবাইয়ে পলাতক শিবির ক্যাডার বড় সাজ্জাদ গ্রুপের অনুসারীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। পুলিশ জানায়, শনিবার চান্দগাঁও বিসিক শিল্প এলাকার ইয়ুনুস্কো (এসটিএস) গ্রুপের সামনের সড়কে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে একদল সশস্ত্র ব্যক্তি। এ সময় শিল্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩৭ সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায়, গোলাপি টি-শার্ট পরা এক যুবক পোশাক কারখানার সামনে থেকে এগিয়ে এসে প্যান্টের পেছনের পকেট থেকে পিস্তল বের করেন। এরপর কারখানার দিকে তাক করে গুলি ছোড়েন। পরে সড়ক ধরে এগিয়ে যাওয়ার সময়ও তাকে পিস্তল উঁচিয়ে আবার গুলি করতে দেখা যায়। এ সময় তার পাশ দিয়ে কয়েকজন পথচারীকেও হেঁটে যেতে দেখা যায়। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেছে অস্ত্রধারী পাঁচ যুবককে এখনো চিহ্নিত করা যায়নি। তাদের চিহ্নিত করতে কাজ চলছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সালের আগস্টের পর থেকে বিসিক শিল্প এলাকায় নজিরবিহীন চাঁদাবাজি চলছে। প্রতিনিয়তই ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা। আধিপত্য বিস্তার, চাঁদাবাজি এবং কারখানা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে একটি সন্ত্রাসীচক্র সক্রিয় রয়েছে। গুলির ঘটনার পর ওই যুবদল নেতাকে হুমকি দেওয়ার ঘটনাও এরই অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘পাঁচজন সন্ত্রাসী চাঁদার দাবিতে ঘটনাটি ঘটিয়েছে বলে তথ্য পেয়েছি। এসব সন্ত্রাসী পরিচয়ে শনাক্তের কাজ চলছে।’