ভাতিজার লাঠির আঘাতে প্রাণ গেল চাচার

AI-classifiedconfidence 96%

Why this classification

The article describes a physical assault with a stick that caused the death of an uncle during a monetary dispute, which meets the definition of violence and occurred on 9 June 2026, within the 14‑day window.

Reported by:Dhaka PostJugantorCorroborated · 2 sources
09/06/26•Kamalhat, Kola Union

Killed

1

Injured

0

Summary

কলা ইউনিয়নের কামালহাট গ্রামে আর্থিক বিরোধে চাচা নিয়ামতকে ভাতিজা এরশাদুল্লাহ লাঠি দিয়ে আঘাত করেন, যার ফলে তিনি হাসপাতালে পৌঁছানোর পথে মারা যান। ঘটনা মঙ্গলবার বিকাল ৩টায় ঘটেছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

96% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

NiyamatErshadullahSI Moniruzzaman

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 09/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Dhaka Post · 09/06/26open original ↗

ভাতিজার লাঠির আঘাতে প্রাণ গেল চাচার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের কামালহাট গ্রামে অর্থ সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুর প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নিয়ামত কামালহাট গ্রামের মৃত ইমান আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে টাকা লেনদেন নিয়ে চাচা নিয়ামত ও তার ভাতিজা এরশাদুল্লাহর মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন এ বিষয় নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় ভাতিজার লাঠির আঘাতে গুরুতর আহত হন চাচা নিয়ামত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয় বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালিগঞ্জ থানার এস আই মনিরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে এসেছি। ময়নাতদন্ত শেষেই প্রকৃত ঘটনা উৎঘাটিত হবে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। সম্রাট হোসেন/এসএইচএ

Source 2: Jugantor · 09/06/26open original ↗

টাকা নিয়ে বিরোধের জেরে ভাতিজার কিল-ঘুসিতে চাচার মৃত্যু

টাকা নিয়ে বিরোধের জেরে ভাতিজার কিল-ঘুসিতে চাচার মৃত্যু Advertisement কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৭:২৪ পিএম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কামালহাট গ্রামে টাকা লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে ভাতিজার কিল-ঘুসিতে নিয়ামত উল্ল্যা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নিয়ামত উল্ল্যা কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের কামালহাট গ্রামের মৃত ইমান আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চাচা নিয়ামত উল্ল্যা ও তার ভাতিজা এরশাদ উল্ল্যার মধ্যে টাকা লেনদেন নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন এ বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় ভাতিজার কিল-ঘুসিতে গুরুতর আহত হন নিয়ামত উল্ল্যা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কালীগঞ্জ থানার এসআই মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে প্রকৃত ঘটনা জানা যাবে।