মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ, বাবা-মাকে পিটিয়ে আহত
Why this classification
This is a single, specific incident from Dinajpur on Sunday, 31 May 2026, in which a teenager's family and friends attacked the girl's parents and uncle with sticks and a sharp weapon after the family protested harassment. Five people were injured, and three women were locked in a room and beaten until police were called on 999 and rescued them.
Killed
0
Injured
5
Summary
দিনাজপুরের হাকিমপুরের নয়ানগর গ্রামে গত রোববার (৩১ মে ২০২৬) রাত ৯টায় কিশোরীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় একটি পরিবারের বাবা, মা ও মামাকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করা হয় এবং তিন নারীকে ঘরে আটকে মারধর করা হয়। ৯৯৯-এ ফোন পেয়ে থানা পুলিশ তাদের উদ্ধার করে এবং অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
90% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 5
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 31/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ, বাবা-মাকে পিটিয়ে আহত
মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ, বাবা-মাকে পিটিয়ে আহত ফাইল ছবি হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা প্রকাশ: ০১ জুন ২০২৬ | ২২:১৮ | আপডেট: ০১ জুন ২০২৬ | ২২:২৮ দিনাজপুরের হাকিমপুরে কিশোরীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মেয়ের বাবা-মা ও মামাকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে কিশোরীর মাসহ তিন নারীকে বাড়িতে বেঁধে রেখে মারধর করা হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে তাদের উদ্ধার করে থানা পুলিশ। গত রোববার রাত ৯টায় উপজেলার নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মেয়ের বাবাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া গুরুতর আহত মেয়ের মামাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মেয়ের মা গতকাল সোমবার বখাটে কিশোরকে প্রধান অভিযুক্ত করে সাতজনের নামে থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে থানা পুলিশ। জানা গেছে, উপজেলার লোহাচাড়া গ্রামের এক ব্যক্তি ও তাঁর স্ত্রী পোশাক শিল্পের কর্মী হিসেবে চাকরির কারণে গাজীপুর এলাকায় থাকেন। ঈদের ছুটিতে বাড়ি আসেন তারা। রোববার ওই ব্যক্তি স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুরবাড়ি নয়ানগর গ্রামে বেড়াতে যান। সন্ধ্যায় তাঁর সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ে স্বজনদের সঙ্গে পাশের ডাঙ্গাপাড়া বাজারে ফুচকা খেতে যায়। এ সময় ফুচকার দোকানে নানাবাড়ি গ্রামের এক কিশোর তাকে উত্ত্যক্ত করে। এ সময় সেখানে কিশোরীর স্বজনদের সঙ্গে ওই কিশোরের তর্কবিতর্ক হয়। এরপর কিশোরী স্বজনদের সঙ্গে বাড়ি ফেরার পথে ওই কিশোর তার শ্লীলতাহানির চেষ্টা করে। তারা বাড়ি গিয়ে ঘটনাটি পরিবারকে বললে মেয়ের বাবা-মা ও মামা ওই কিশোরের বাড়িতে গিয়ে তার অভিভাবকদের বিষয়টি জানান। এতে ওই কিশোর ক্ষিপ্ত হয়ে পরিবারের লোকজন ও বন্ধুকে নিয়ে লাঠিসোটা দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে কিশোরীর বাবা ও মামা গুরুতর আহত হন। খবর পেয়ে কিশোরীর মামি ও নানি ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তারা কিশোরীর মা, মামি ও নানিকে একটি কক্ষে আটকে রেখে মারধর করে। পরে কিশোরীর বাবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে থানা পুলিশ তাদের উদ্ধার করে। কিশোরীর মা কান্নাজড়িত কণ্ঠে জানান, তিনি প্রায় ১২ বছর ধরে ঢাকায় স্বামীসহ গার্মেন্টেসে চাকরি করেন। দুই ঈদ ছাড়া বাড়ি আসা হয় না। তাই ঈদের পর বাবার বাড়ি যান। সেখানে ওই বখাটে কিশোরের হামলায় তাঁর স্বামী ও ভাই মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেন, তাঁর মেয়েকে উত্ত্যক্ত করার বিষয়টি ছেলের অভিভাবককে জানাতে গিয়েছিলেন। এতেই তারা ক্ষিপ্ত হয়ে তাদের নির্যাতন করেছে। তারা তাঁকে, তাঁর বৃদ্ধ মা ও ভাবিকে একটি কক্ষে আটকে মারধর করেছে। তিনি তাদের বিচার চান। এ বিষয়ে অভিযুক্ত কিশোরের বাবা সাগর হোসেন জানান, তারা (কিশোরীর পরিবার) তাদের বাড়িতে এসে তাঁর স্ত্রীকে প্রথমে মেরেছে। এতে ছেলে ও প্রতিবেশীরা ক্ষিপ্ত হয়ে তাদের মারধর করেছে। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল ওয়াদুদ জানান, রাত সাড়ে ৯টার দিকে তিন নারী ও দুই পুরুষকে আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাদের মধ্যে একজনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া একজনের মাথায় পাঁচটি সেলাই দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনজন নারীর শরীরের বিভিন্ন অংশে আঘাতের কারণে জখম ও ফোলা থাকায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হাকিমপুর থানা ওসি জাকির হোসেন জানান, রোববার রাত সাড়ে ৯টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে উপজেলার নয়ানগর গ্রাম থেকে আহত অবস্থায় পাঁচ নারী ও পুরুষকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করলে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে।
বোচাগঞ্জে লিচুর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা
বোচাগঞ্জে লিচুর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা যুবক আটক Advertisement দিনাজপুর প্রতিনিধি প্রকাশ: ০১ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ বোচাগঞ্জে লিচু দেওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রহিম ঋষি নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। রোববার সকালে উপজেলার আটগাঁও ইউনিয়নের ছোট মালগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। আটক রহিম ঋষির বাড়ি পার্বতীপুরের মহতপুর গ্রামে। স্থানীয়রা জানান, মালগাঁও গ্রামে জনি মাস্টারের লিজ নেওয়া লিচুর বাগানে পাহারাদার হিসাবে কাজ করছিল রহিম। রোববার সকালে শিশুটি বাগানে লিচু কুড়াতে গেলে রহিম তাকে এক থোকা লিচু দেওয়ার কথা বলে বাগানের ভেতরে নিয়ে যায়। শিশুটিকে এক থোকা লিচু দেয় রহিম। এরপর পার্শ্ববর্তী ভুট্টা খেতে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে সে। এসময় শিশুটির চিৎকারে পাশে থাকা লোকজন তাকে উদ্ধার করে এবং রহিম ঋষিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। ওসি মিজানুর রহমান জানান, অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
