সিদ্ধিরগঞ্জে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণে বাধা, চালককে রাতভর নির্যাতনের অভিযোগ

AI-classifiedconfidence 95%

Why this classification

This incident was classified as political violence in Narayanganj. It involved BNP against Locals. Reported casualties: 0 killed and 1 injured. Reported by 2 sources.

Reported by:JugantorSamakalCorroborated · 2 sources
20/08/26•Mouchak Bus Stand, Siddirganj

Killed

0

Injured

1

Summary

গত ২০ আগস্ট রাতে সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিতে বিএনপি কর্মী আজহার ও তার বাহিনীর বিরুদ্ধে চালক রবিনকে রাতভর মারধরের অভিযোগ উঠেছে। হামলাকারীরা ভুক্তভোগীর চিকিৎসার কাগজপত্র ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দেয়।

AI analysis

Category

Political Violence

Confidence

95% · severity 5

Perpetrator side

BNP

Victim side

Locals

Other actors

Md. RobinAzharSultanaEmdadul Huq

Tags

Party ClashExtortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 20/08/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 21/08/26open original ↗

ছোট রাস্তায় ভারী ট্রাক, বাধা দেওয়ায় বিএনপিকর্মীর হামলা

ছোট রাস্তায় ভারী ট্রাক, বাধা দেওয়ায় বিএনপিকর্মীর হামলা সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ | ০৯:২২ | প্রিন্ট সংস্করণ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপিকর্মীর নেতৃত্বে হামলায় নারীসহ সাতজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ছোট রাস্তায় একটি কোম্পানির ভারী ট্রাক চলাচলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মহিউদ্দিন বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন। জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর হালকা যানবাহন চলাচলের জন্য একটি সড়ক নির্মাণ করেছে। কিন্তু সেখানে একটি কোম্পানির ভারী যানবাহন চলাচল শুরু করে। ফলে সড়কটি বিভিন্ন স্থানে ভেঙে যায়। এ নিয়ে গত ১৩ মে এলাকাবাসীর গণস্বাক্ষরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। এ সময় ইউএনও আসিফ আল জিনাত তাঁর কার্যালয়ে উপস্থিত নারী-পুরুষকে ভারী যানবাহন চলাচলে বাধা দেওয়ার পরামর্শ দেন। পাশাপাশি তিনি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর গ্রামবাসী ওই রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচলে বাধা দেওয়া শুরু করেন। গতকাল দুপুরে সিমেন্ট ভর্তি একটি ট্রাক ওই রাস্তা দিয়ে কোম্পানিতে যাওয়ার সময় গ্রামবাসী বাধা দেন। খবর পেয়ে কোম্পানির ঠিকাদার ও বিএনপিকর্মী আবুল হোসেন আবুর নেতৃত্বে জসীম উদ্দিন, ঈসমাইল, মো. রনি, লিটন মিয়া, আবু নাঈম, আবুল কালাম সোপানসহ ১০-১৫ জনের একটি দল রামদা, লাঠিসোটা ও লোহার রড নিয়ে হামলা চালায়। এতে মাহমুদুল ইসলাম শুভ, মায়মুনা আক্তার, পারুল আক্তার, আরাফাত মিয়া, মুজাহিদ হোসেন, রাব্বী মিয়াসহ সাতজন আহত হন। তাদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলায় আহত মাহমুদুল ইসলাম শুভ জানান, দীর্ঘদিন পর তাদের এলাকায় পাকা রাস্তা হয়েছে। এ রাস্তায় হাল্কা যানবাহন চলাচলের উপযোগী করে নির্মাণ করা হয়। ভারী যানবাহন চলাচল করার কারণে কয়েক স্থানে রাস্তা ভেঙে যায়। ফলে ইউএনও কার্যালয়ে গ্রামবাসী অভিযোগ করেন। পরে ইউএনও এ রাস্তায় ভারী যানবাহন চলাচল করলে বাধা দিতে পরামর্শ দেন। পরদিন থেকে ওই রাস্তায় ভারী যান চলাচলে বাধা দেওয়া হয়। গতকাল বাধা দেওয়ায় হামলার শিকার হয়েছি। অন্যদিকে অভিযুক্ত বিএনপিকর্মী আবুল হোসেন আবু বলেন, চাঁদার দাবিতে কোম্পানিতে সিমেন্ট যাওয়ার পথে ট্রাক আটকে দেয় কয়েকজন। খবর পেয়ে সেখানে গেলে আমাদের ওপর তারা হামলা করে। শুভর নেতৃত্বে তিনি ও তাঁর ভাগনে সোপারকে পিটিয়ে আহত করা হয়েছে। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, হামলার বিষয়টি আমার জানা নেই। ফৌজদারি অপরাধের বিষয়ে থানা-পুলিশ ব্যবস্থা নেবে। তবে রাস্তায় ভারী যানবাহন চলাচলের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।   - বিষয় : - হামলা

Source 2: Jugantor · 23/08/26open original ↗

সিদ্ধিরগঞ্জে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণে বাধা, চালককে রাতভর নির্যাতনের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণে বাধা, চালককে রাতভর নির্যাতনের অভিযোগ Advertisement সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:০৩ এএম সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঞ্জিল পরিবহণের চালক মো. রবিনকে (৩৫) ফোনে ডেকে নিয়ে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে। স্থানীয় এক বিএনপি কর্মীর বাহিনীর বিরুদ্ধে হামলার এই অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তার পরিবার। নির্যাতনের শিকার চালক রবিন গণমাধ্যমকর্মীদের জানান, গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তাকে মুঠোফোনে ডেকে নেওয়া হয়। মঞ্জিল পরিবহণের চালকদের মধ্যে তিনি জ্যেষ্ঠ হওয়ায় তাকে সরিয়ে পুরো বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়া এবং পরিবহণ মালিকদের জিম্মি করে চাঁদা আদায়ের পরিকল্পনা করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় আজাহার নামের বিএনপির এক কর্মী বাহিনী রাতভর তাকে আটকে রেখে পিটিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে গেলে হামলাকারীরা সেখানেও উপস্থিত হয়ে তার চিকিৎসাসংক্রান্ত ও পুলিশ কেসের কাগজপত্র ছিনিয়ে নেয়। এ ছাড়া ঘটনা নিয়ে মামলা বা মুখ খুললে পরিবারসহ তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তিনি আরও জানান, তারা দীর্ঘদিন যাবত কাচপুর ব্রিজের নিচে মঞ্জিল বাসস্ট্যান্ড ও টাইগার মিল এলাকায় সন্ত্রাসের রাম-রাজত্ব করে আসছে। রবিনের স্ত্রী সুলতানা জানান, সন্ত্রাসীরা তার স্বামীকে রাতভর নির্মমভাবে মারধর করে সকালে ঘটনাস্থলে গেলে আমার গলার চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দেওয়ায় আমরা কোনো আইনি পদক্ষেপ নিতে পারছি না। তিনি দ্রুত ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। তবে এ বিষয়ে জানতে আজহারের মোবাইল ফোন করলে তার মোবাইেল বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, এ সংক্রান্ত কোনো অভিযোগ আমি এখনো পাইনি। তবে কেউ অভিযোগ করলে ব্যবস্থাপনা গ্রহণ করা হবে।