প্রবাসীর স্ত্রী-সন্তানসহ তিনজনকে ছুরিকাঘাতে হত্যা
Why this classification
This is a single, concrete incident in Bangladesh on the night of Monday 16 February 2026, in which three people were stabbed to death at a home in Homna, Comilla. Police recovered a knife from the scene, and the perpetrators and motive are still unknown.
Killed
3
Injured
0
Summary
কুমিল্লার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর এলাকায় সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) গভীর রাতে সৌদি প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী (৪০), তাঁর ছেলে হোসাইন (৪) এবং প্রবাসী সাত্তারের ছেলে জোবায়ের (৫) ছুরিকাঘাতে নিহত হন। মঙ্গলবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে একটি ছুরি জব্দ করে, তবে হত্যার কারণ ও জড়িতদের এখনও শনাক্ত করা যায়নি।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 9
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 3
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 16/02/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
প্রবাসীর স্ত্রী-সন্তানসহ তিনজনকে ছুরিকাঘাতে হত্যা
কুমিল্লা প্রবাসীর স্ত্রী-সন্তানসহ তিনজনকে ছুরিকাঘাতে হত্যা মরদেহ উদ্ধারের পর বাড়িটিতে স্থানীয়দের ভিড় কুমিল্লা ও হোমনা প্রতিনিধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৫৯ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:০২ কুমিল্লায় সৌদি প্রবাসীর স্ত্রী ও সন্তানসহ তিনজনকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে হোমনার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মনিপুর গ্রামের সৌদি প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী (৪০), ছেলে হোসাইন (৪) ও জহিরের ভাই সৌদি প্রবাসী সাত্তারের ছেলে জোবায়ের (৫)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। হোমনা থানার ওসি মোরশেদুল আলম তিনজনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। কী কারণে তারা খুন হয়েছেন তা তাৎক্ষনিকভাবে তিনি জানাতে পারেননি। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পাপিয়া আক্তার সুখী তার ছেলেকে নিয়ে সোমবার রাতে ঘুমিয়েছিলেন। রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা তাদের ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ মেঝেতে ফেলে রাখে। মঙ্গলবার সকালে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে একই পরিবারের তিনজন নিহতের খবর পেয়ে সকাল থেকেই আশপাশের লোকজন ওই বাড়িতে ভিড় জমান। এ সময় স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। পাপিয়া আক্তার সুখীর বোন সেলিনা আক্তার জানান, আমার বোন ও বোনের সন্তানকে যারা খুন করেছে আমি তাদের ফাঁসি চাই। হোমনা থানার ওসি মোরশেদুল আলম সমকালকে জানান, কারা তাদের হত্যা করেছে, তা আমরা এখনও নিশ্চিত নই। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। মরদেহের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। - বিষয় : - ছুরিকাঘাতে হত্যা - হোমনা
