প্রেমিককে মারধর করে প্রেমিকাকে ধর্ষণ, ভিডিও ধারণের অভিযোগ

AI-classifiedconfidence 92%

Why this classification

The article reports a specific incident on the night of 26 March 2026 in which a group of men beat a schoolgirl's boyfriend, took the girl to a grass field and raped her in turns, and one of them filmed the assault on a mobile phone. This is a serious physical and sexual assault in Bangladesh and falls within the recent window, so it is classified as violence.

Reported by:JugantorSingle source
26/03/26•কাজিরবেড় ইউনিয়নের বাগদিয়ার আইট গ্রাম

Killed

0

Injured

1

Summary

ঝিনাইদহের মহেশপুরে ২০২৬ সালের ২৬ মার্চ রাতে কাজিরবেড় ইউনিয়নের বাগদিয়ার আইট গ্রামে প্রেমিককে মারধর করে দশম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের এবং একজন কর্তৃক ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। ঘটনায় মামলা হয়েছে, পুলিশ প্রধান অভিযুক্ত আলীকে গ্রেফতার করেছে এবং বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

92% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

আলী (হাফিজুর রহমানের ছেলে) - প্রধান অভিযুক্ত, গ্রেফতারশাওন (তরিকুল ইসলামের ছেলে) - অভিযুক্তনয়ন (দিনু মিয়ার ছেলে) - অভিযুক্তআমিন (ফরিদ মিয়ার ছেলে) - অভিযুক্ত, ভিডিও ধারণের অভিযোগদশম শ্রেণির ছাত্রী (ভুক্তভোগী)ভুক্তভোগীর ফুফু (মামলার বাদী)মহেশপুর থানার ওসি মেহেদী হাসান

Tags

Rape

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 26/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 01/04/26open original ↗

প্রেমিককে মারধর করে প্রেমিকাকে ধর্ষণ, ভিডিও ধারণের অভিযোগ

প্রেমিককে মারধর করে প্রেমিকাকে ধর্ষণ, ভিডিও ধারণের অভিযোগ Advertisement মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১১:৫৪ এএম ঝিনাইদহের মহেশপুরে দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় মোবাইলে ভিডিও ধারণ করার অভিযোগ উঠে অভিযুক্তদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের বাগদিয়ার আইট গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাতপোতা মডেল একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগীর ফুফু বাদী হয়ে চারজনকে আসামি করে মহেশপুর থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। রাতে পুলিশ অভিযান চালিয়ে ওই গ্রামের হাফিজুর রহমানের ছেলে প্রধান অভিযুক্ত আলীকে গ্রেফতার করেছে। মামলার অন্য আসামিরা হলেন- বাগদিয়ার আইট গ্রামের তরিকুল ইসলামের ছেলে শাওন, ওই গ্রামের দিনু মিয়ার ছেলে নয়ন ও ফরিদ মিয়ার ছেলে আমিন। মামলায় বাদী জানিয়েছেন, পড়াশোনার সময় আমার ভাইয়ের মেয়ের সঙ্গে একটি ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার রাতে বাড়ির পাশের রাস্তায় প্রেমিকের সঙ্গে দেখা করতে গেলে আলী ও শাওন ওই প্রেমিককে মারধর করে তাড়িয়ে দেন। এ সময় তারা আমার ভাতিজির মুখ চেপে ধরে পাশ্ববর্তী মাঠের ঘাসখেতের ভেতরে নিয়ে যান। ঘটনাস্থলে আগে থেকে নয়ন ও আমিন অবস্থান করছিলেন। পরে আলী, শাওন ও নয়ন মিলে ভয়র্ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় আমিন ধর্ষণের ঘটনা মোবাইলে ভিডিও ধারণ করেন। মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, এ ঘটনায় মামলা হওয়ার পরপরই রাতে অভিযান চালিয়ে আলীকে গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।