ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার নারী

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a specific, recent incident in Narsingdi where a woman was forcibly taken to a pond bank and gang-raped by four men on the evening of 5 March 2026. Police have arrested one suspect and are searching for the others.

Reported by:JugantorSingle source
05/03/26•মাধবদী চৌরাস্তার মোড় ও পার্শ্ববর্তী পুকুরপাড়

Killed

0

Injured

0

Summary

নরসিংদীর মাধবদীতে ৫ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) রাত সাড়ে ৮টার দিকে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে চৌরাস্তার মোড়ে হৃদয় নামের একজন এক নারীর গতিরোধ করে ভয়ভীতি দেখিয়ে পুকুরপাড়ে নিয়ে যায়, যেখানে আরও তিনজন উপস্থিত থেকে পালাক্রমে ধর্ষণ করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ হৃদয়কে গ্রেফতার করেছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

90% · severity 6

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

হৃদয় (accused, arrested)Three unidentified accomplicesVictim: a married woman, mother of fourMadhabdi Thana OC Md. Kamal Hossain

Tags

Rape

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 05/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 06/03/26open original ↗

ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার নারী

ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার নারী Advertisement নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১০:৫৩ পিএম নরসিংদীর মাধবদীতে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। একই এলাকায় কিশোরী আমেনাকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ১০ দিন পার হতে না হতেই বৃহস্পতিবার (৫ মার্চ) এ ধর্ষণের ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগের পর ধর্ষণের সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন। পুলিশ সূত্রে জানা গেছে, চার সন্তানের ওই জননী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার বিকালে কেনাকাটা করতে মাধবদী বাজারে গিয়েছিলেন। কেনাকাটা শেষে রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে চৌরাস্তার মোড়ে হৃদয় নামের একজন তার গতিরোধ করেন। এ সময় হৃদয় ভয়ভীতি দেখিয়ে তাকে পার্শ্ববর্তী একটি পুকুরপাড়ে নিয়ে যায়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে আরও তিনজন উপস্থিত ছিল। ঘটনাস্থলে নিয়ে আসার পর জোরপূর্বক ওই নারীকে বিবস্ত্র করে পালাক্রমে ধর্ষণ করা হয়। ভুক্তভোগী নারী অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে পরিবারকে ঘটনাটি জানান। নির্যাতিতা শুক্রবার (৬ মার্চ) সকালে মাধবদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে সন্ধ্যায় হৃদয় নামে এক ধর্ষককে গ্রেফতার করে পুলিশ। ওসি মো. কামাল হোসেন জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে হৃদয় নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।