জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা ও অ্যাম্বুলেন্স হস্তান্তর
Why this classification
The article reports on recent attacks during a student movement at Jagannath University that resulted in over 70 injuries, making it a valid incident of political violence.
Killed
0
Injured
70
Summary
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে সাম্প্রতিক হামলায় ৭০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছে। জকসু এই হামলার বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছে।
AI analysis
Category
Political Violence
Confidence
85% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 70
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Students
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 06/08/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
জগন্নাথের শিক্ষার্থীদের জন্য অ্যাম্বুলেন্স উপহার জকসুর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপাচার্যের ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অ্যাম্বুলেন্সটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় জকসুর নেতারা সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে আহত শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিচার নিশ্চিত করার দাবি জানান। জকসুর শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে সংঘটিত হামলা এবং হাসপাতালে আহত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ন্যাক্কারজনক। এসব ঘটনার ফলে শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে। জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, নির্বাচনের আগে শিক্ষার্থীদের জন্য একটি অ্যাম্বুলেন্স দেওয়ার প্রতিশ্রুতি ছিল জকসুর। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে অ্যাম্বুলেন্সটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, ট্রেজারার, প্রক্টর, পরিবহন প্রশাসক ও ছাত্রকল্যাণ দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হয়েছে। তিনি দাবি করেন, সাম্প্রতিক হামলায় ৭০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। হামলার বিচার নিশ্চিত করতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হামলায় জড়িত বহিরাগত, অছাত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ‘কোড অব কন্ডাক্ট’ প্রণয়নের দাবি জানানো হয়েছে। এ ছাড়া জকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, বরাদ্দকৃত ২০ কোটি টাকা দিয়ে চলতি বছর ১ হাজার ৬০০ শিক্ষার্থীর জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে একজন চিকিৎসক ও একজন মেডিকেল টেকনিশিয়ান নিয়োগ। এমএল/এনএফ
