মোহাম্মদপুরে টিনের চাল কেটে বিকাশের দোকানে দুর্ধর্ষ চুরি
Why this classification
The article reports a specific robbery and property damage that occurred on 27 June 2026 in Dhaka, meeting the recency and relevance criteria for violence. Evidence includes the stolen amount and CCTV footage of the perpetrator.
Killed
0
Injured
0
Summary
২৭ জুন রাতে বিকাশের দোকানে চুরি হয়, টিনের চাল কাটা এবং ২ লাখ ৭০ টাকা চুরি করা হয়। ভিকটিম পুলিশে অভিযোগ দিলেন, পুলিশ প্রথমে সাধারণ ডায়েরি করার পরামর্শ দিল।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 2
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 19/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
মোহাম্মদপুরে টিনের চাল কেটে বিকাশের দোকানে দুর্ধর্ষ চুরি
রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় টিনের চাল কেটে বিকাশের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী থানায় গেলে তাকে সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ভুক্তভোগী বলছেন, থানায় চুরির অভিযোগ নিয়ে গেলে তাকে প্রথমে সাধারণ ডায়েরি করার পরামর্শ দেয় পুলিশ। যদিও পুলিশ বলছে, চুরির ঘটনায় জিডি বা অভিযোগ না নিয়ে সরাসরি মামলা নিতে হবে। জানতে চাইলে ভুক্তভোগী বিকাশ দোকানি মো. মোস্তাকিম বলেন, গত ২৬ জুন রাতে দোকান বন্ধ করে বাসায় যাই। পরের দিন ২৭ জুন সকালে এসে দোকান খুলে দেখি উপরের টিনের চাল কাটা। দোকানে থাকা আমার মোবাইল ব্যাংকিংসহ ২ লাখ ৭০ টাকা চুরি করে নিয়ে যায়। দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২৭ জুন রাত ৩টা ৩৮ মিনিট ৪০ সেকেন্ডে দোকানের টিনের চাল কেটে প্রবেশ করে এক যুবক। ফুল হাতা শার্ট ও প্যান্ট পরিহিত যুবক নিজেকে আড়াল করতে গামছা দিয়ে মুখ ডেকে আছেন। পরবর্তীতে ৩টা ৩৯ মিনিটে ৩৩ সেকেন্ডের সময়ে দোকানের সিসিটিভি ক্যামেরা ঘুরিয়ে দেয় চোর। চুরির ঘটনায় সাধারণ ডায়েরির বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী বলেন, আমি থানায় গিয়েছি মামলা করতে। চুরির বিষয়টি জানানোর পরে এসআই জাহাঙ্গীর আমাকে প্রথমে সাধারণ ডায়েরি করতে বলেন। সার্ভারে সমস্যা থাকায় বাইরে থেকে লিখে আনতে বলেন। আমি লিখে নিয়ে যাওয়ার পরে পুলিশ দোকানে এসেছিল। তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে। আমার দোকানের সিসিটিভি ফুটেজ ও ছবি তুলে নিয়ে গেছে। চুরির ঘটনায় জিডি নেওয়ার বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুরে জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, চুরির ঘটনায় জিডি নেওয়ার সুযোগ নেই। অনেকেই জিডি বা অভিযোগ দিতে বলে কিন্তু আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। বিষয়টি আমিও জেনেছি। খোঁজ নিচ্ছি। ভুক্তভোগীকে মামলা করার পরামর্শ দিয়েছি। আমরা চুরির ঘটনায় জড়িতকে গ্রেপ্তারে কাজ করছি। এসএএ/এমএন
