সংবাদ প্রকাশের ক্ষোভে দুই সাংবাদিককে পিটিয়ে আহত
Why this classification
Two journalists were beaten with iron pipes on 11 January 2026 in Rupganj, Narayanganj, by a group including Afzal Hossain, Zakir Hossain, Joynal and Sukhen, and both were hospitalised. This is a single, concrete physical attack within the recency window, so it is classified as a violent incident.
Killed
0
Injured
2
Summary
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১১ জানুয়ারি ২০২৬ (রবিবার) দক্ষিণবাগ হিন্দুপাড়ায় সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক মানবকণ্ঠের রাশেদুল ইসলাম ও এশিয়ান টেলিভিশনের নাজমুল হাসানকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্ত আফজাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Awami League
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 11/01/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
সংবাদ প্রকাশের ক্ষোভে দুই সাংবাদিককে পিটিয়ে আহত
সংবাদ প্রকাশের ক্ষোভে দুই সাংবাদিককে পিটিয়ে আহত প্রতীকী ছবি রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬ | ০২:৩৬ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জের ধরে দুই সাংবাদিককে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে রূপগঞ্জ ইউনিয়নের দক্ষিণবাগ হিন্দুপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন– দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার রাশেদুল ইসলাম এবং এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নাজমুল হাসান। তাদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। মামলার এজাহার ও আহত সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাশেদুল ইসলাম দীর্ঘদিন ধরে স্থানীয় অপরাধ ও ভূমিদস্যু সংক্রান্ত বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করে আসছেন। অভিযুক্ত আফজাল হোসেন, জাকির হোসেন, জয়নাল ও সুখেনসহ কয়েকজন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তারা সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে সখ্য গড়ে জমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করতেন বলে অভিযোগ রয়েছে। আগের একটি মামলায় গত বছরের ৫ আগস্টের পর আফজাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনার সংবাদ প্রকাশ করেন রাশেদুল ইসলাম ও তাঁর সহকর্মীরা। এতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে প্রতিশোধের সুযোগ খুঁজছিল বলে দাবি ভুক্তভোগীদের। রাশেদুল ইসলাম জানান, রোববার সকালে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নাজমুল হাসানকে সঙ্গে নিয়ে দক্ষিণবাগ এলাকায় নিজের একটি জমি দেখতে যান তিনি। এ সময় আফজাল হোসেন, জাকির হোসেন, জয়নাল ও সুখেনসহ অজ্ঞাত পরিচয় ৪-৫ জন তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা রাশেদুল ইসলাম ও নাজমুল হাসানকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় আহত দুই সাংবাদিককে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করেছেন রাশেদুল ইসলাম। রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন সমকালকে জানান, সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আফজাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। - বিষয় : - সাংবাদিক - পিটিয়ে গুরুতর আহত - গ্রেপ্তার - পুলিশ
