পবিপ্রবি: শিক্ষকদের ওপর হামলায় জড়িতরা এমপির অনুসারী

AI-classifiedconfidence 95%

Why this classification

This incident was classified as political violence in Patuakhali. Parties reported: BNP, University Administration. Reported by 3 sources.

Reported by:Ajker PatrikaProthom AloSamakalCorroborated · 3 sources
11/05/26•University Campus

Killed

0

Injured

30

Summary

পটুয়াখালীতে ভাইস চ্যান্সেলরকে স্বপদে রাখতে আলতাফ হোসেন চৌধুরীর অনুসারীরা পূর্বপরিকল্পিত হামলা চালিয়েছে বলে শিক্ষক-কর্মকর্তারা অভিযোগ করেছেন। ভিডিও ফুটেজের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে।

AI analysis

Category

Political Violence

Confidence

95% · severity 4

Parties involved

BNPUniversity Administration

Tags

Party ClashCampus Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 30

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 11/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (4 sources)

Source 1: Samakal · 15/05/26open original ↗

ভিসির পদত্যাগ দাবিতে চতুর্থ দিনও অচল

পবিপ্রবি ভিসির পদত্যাগ দাবিতে চতুর্থ দিনও অচল নেপথ্যে আধিপত্য বিস্তারে ভিসি ও প্রো-ভিসি দ্বন্দ্ব উপাচার্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবারও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক-কর্মচারীরা -সমকাল পটুয়াখালী, দুমকী প্রতিনিধি ও পবিপ্রবি সংবাদদাতা প্রকাশ: ১৫ মে ২০২৬ | ০৮:৩৬ | আপডেট: ১৫ মে ২০২৬ | ০৮:৫৯ | প্রিন্ট সংস্করণ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্যের (ভিসি) পদত্যাগ দাবিতে চলা শাটডাউন কর্মসূচি গতকাল বৃহস্পতিবারও অব্যাহত ছিল। উপাচার্য ড. কাজী রফিকুল ইসলামের পদত্যাগ এবং ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি চলছে। গতকাল সকাল ১০টার দিকে শিক্ষক-কর্মকর্তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ ছাড়া উপাচার্যের কার্যালয় ও বাসভবনে তালা লাগিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অচল এবং ক্যাম্পাসে অচলাবস্থা বিরাজ করছে। ফলে শিক্ষা কার্যক্রম বন্ধ। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বিশ্বদ্যিালয়ের প্রক্টর ড. আবুল বশার খান, ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, ‘উপাচার্যের ইন্ধনেই বহিরাগত সন্ত্রাসীরা ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালিয়েছে। উপাচার্যের পদত্যাগ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন চলবে। হামলার ঘটনায় ছাত্রদল নেতা গ্রেপ্তার গত সোমবার সকালে ক্যাম্পাসে আন্দোলনরত ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের একাংশের ওপর হামলার ঘটনায় দুমকী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে থানা ব্রিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই দিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. মুকিত মিয়া বাদী হয়ে ২৬ জনকে আসামি করে দুমকী থানায় মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে দুমকী উপজেলা যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব মো. রিপন শরীফকে।   নেপথ্যে ভিসি-প্রো-ভিসি দ্বন্দ্ব  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপাচার্য ও উপ-উপাচার্যের দ্বন্দ্বের জেরে বিশ্ববিদ্যালয়ে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।  বিএনপি ক্ষমতা গ্রহণের পর উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামকে ‘জামায়াতপন্থি’ ট্যাগ দেওয়া হয়। অন্যদিকে উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান ‘বিএনপিপন্থি’ হিসেবে পরিচিত। দুই পক্ষের রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। দুজনের পক্ষে-বিপক্ষে রয়েছে জেলা-উপজেলার স্থানীয় বিএনপির দুটি পক্ষ।  বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদের কম্বাইন্ড ডিগ্রি নিয়ে উপাচার্য ও উপ-উপাচার্যের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। বিশ্ববিদ্যালয়ে উপাচার্যবিরোধী আন্দোলনের এখন মুখ্য বিষয় উঠেছে এই অ্যানিমেল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদের কম্বাইন্ড ডিগ্রি।  উপ-উপাচার্যপন্থিদের মতে, ভিসি কাজী রফিকুলের দুর্নীতি ক্যাম্পাসকে অস্থিতিশীল করে তুলেছে। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম নিয়ে স্বেচ্ছাচারিতা করছেন। এমনকি অকারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা- কর্মচারীদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।  অন্যদিকে উপাচার্য পক্ষের ভাষ্যমতে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিষয়, জুলাই কর্নার, ডায়েরি-ক্যালেন্ডারসহ কয়েকটি অনিয়ম বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। এতে উপ-উপাচার্য পক্ষ ক্ষুব্ধ হয়ে এবং বিষয়টি অন্যদিকে নিতে উপাচার্যের বিরুদ্ধে এমন কর্মসূচি পালন করেছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের অভিযোগ, উপাচার্য কাজী রফিকুলের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলন দমন এবং উপাচার্যকে সুরক্ষা দিতেই বহিরাগতদের দিয়ে এ হামলা চালানো হয়। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্তকে বিদায় নিতে হয়। ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর ড. কাজী রফিকুল উপাচার্য হিসেবে এবং ড. এসএম হেমায়েত উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। শুরুতে দুজনের সম্পর্ক ভালোই ছিল। কিন্তু পরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ প্রেক্ষাপটে উপাচার্য ও উপ-উপাচার্য আলাদাভাবে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করেন। তৎকালীন রেজিস্ট্রার অধ্যাপক ড. ইকতিয়ার হোসেনকে ঢাকার লিয়াজোঁ অফিসে উপ-উপাচার্যের অনুসারীদের দ্বারা লাঞ্ছনার ঘটনাও ঘটে। উপ-উপাচার্য ড. হেমায়েত হজ করতে সৌদি আরবে গেছেন বলে জানা গেছে। তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কাজী রফিকুল বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল বিশ্ববিদ্যালয়টি অস্থির করে রাখার চেষ্টা করছে। আমি এ বিশ্ববিদ্যালয়টি ভালো রাখার চেষ্টা করছি। কিন্তু ওই স্বার্থান্বেষী মহলের অনৈতিক দাবি পূরণ করতে না পারায় আমার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে।’ - বিষয় : - পদত্যাগের দাবি

Source 2: Ajker Patrika · 12/05/26open original ↗

পবিপ্রবিতে শিক্ষকদের শাটডাউনে ডিফেন্স বন্ধ হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা, একাডেমিক ভবনে তালা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষকদের চলমান শাটডাউন কর্মসূচির কারণে ডিফেন্স (অনার্স ফাইনাল ইয়ারে জমা দেওয়া থিসিস পেপারের প্রেজেন্টেশন কোর্স) বন্ধ হওয়ায় প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। পূর্বনির্ধারিত ডিফেন্স চালুর দাবি তুলছেন তাঁরা। একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তাঁরা। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অচলাবস্থা আরও স্পষ্ট হয়ে উঠেছে। আজ মঙ্গলবার (১২ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদের কম্বাইন্ড ২০১৯-২০ সেশনের (সেকশন এ) শিক্ষার্থীরা একাডেমিক ভবনের সামনে জড়ো হন। পরে তাঁরা নির্ধারিত ডিফেন্স কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার প্রতিবাদে একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় ভবনের ভেতরে অবস্থানরত কয়েকজন শিক্ষক সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে পড়েন। শিক্ষার্থীরা জানান, তাঁদের ব্যাচের প্রায় ২৫ জনের ডিফেন্স ইতিমধ্যে সম্পন্ন হলেও অন্য শিক্ষার্থীদের ডিফেন্স মাঝপথে বন্ধ হয়ে যায়। এতে সেশনজট, ইন্টার্নশিপ ও ভবিষ্যৎ পেশাগত কার্যক্রম নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তাঁরা। দ্রুত ডিফেন্স কার্যক্রম পুনরায় চালুর দাবি জানান শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে দ্রুত স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে এনে একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করার দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা। জানা যায়, ১১ মে স্থানীয় যুবদল নেতা-কর্মীদের হামলার ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের একাংশ শিক্ষক সব ধরনের ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন। তবে পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখার নির্দেশনা জারি করা হয়। শিক্ষকদের শাটডাউন এবং প্রশাসনের ঘোষণার মধ্যে সাংঘর্ষিক অবস্থানের কারণে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ সৃষ্টি হয়। কম্বাইন্ড ২০১৯-২০ সেশনের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের ডিফেন্স কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে ছিল। কিন্তু হঠাৎ শাটডাউনের কারণে মাঝপথে সবকিছু বন্ধ হয়ে গেছে। এতে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।’ এ বিষয়ে এএনএসভিএম অনুষদের ডিন ড. খোন্দকার জাহাঙ্গীর আলম বলেন, ‘শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে চলমান শাটডাউনের কারণে ডিফেন্স কার্যক্রম স্থগিত হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তবে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে এবং দ্রুত সমাধানের আশ্বাস পাওয়া গেছে।’

Source 3: Ajker Patrika · 12/05/26open original ↗

পবিপ্রবি: শিক্ষকদের ওপর হামলায় জড়িতরা এমপির অনুসারী

ভিডিও ফুটেজ, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি থেকে পরিচয় শনাক্ত। নেতারাও স্বীকার করেছেন, তাঁরা আলতাফ হোসেন চৌধুরীর অনুসারী। শিক্ষক-কর্মকর্তাদের অভিযোগ, ভিসিকে স্বপদে রাখতে পূর্বপরিকল্পিত এই হামলা।

Source 4: Prothom Alo · 14/05/26open original ↗

পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ওপর হামলার ঘটনায় বিএনপির নেতা-কর্মীসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি। আজ বৃহস্পতিবার সকালে তোলাছবি: প্রথম আলো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় উপজেলা বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মুকিত মিয়া গতকাল বুধবার রাতে দুমকী থানায় মামলাটি করেন। ওই মামলায় ২৬ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামিদের মধ্যে আছেন—দুমকী উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব ও দল থেকে আজীবন বহিষ্কৃত সালাউদ্দিন রিপন শরীফ, উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক বশির উদ্দিন, বিএনপির সদস্য জসিম উদ্দিন হাওলাদার, যুবদলের নেতা আহসান ফারুক ও এস এম সুলতান সাখাওয়াত, মহিলা দলের নেত্রী হেলেনা খানম, কৃষক দলের নেতা সৈয়দ শামীম ও আবদুল ওহাব এবং শ্রমিক দলের নেতা রুবেল শরীফ। বাকি আসামিরা বিএনপি ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মামলার এজাহারে বলা হয়েছে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গত সোমবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘটে অংশ নেন। এ সময় তাঁরা উপাচার্য কাজী রফিকুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করে কর্মবিরতির ডাক দেন। ওই সময় এজাহারভুক্ত ও অজ্ঞাতপরিচয় আসামিরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নিরাপত্তাকর্মীদের ভয় দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে ফেসবুক লাইভে ঘোষণা দিয়ে দেশি অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী আহত হন। এ ছাড়া সরকারি মালামাল ভাঙচুর ও চুরির অভিযোগও আনা হয়েছে। দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দীন বলেন, অভিযোগ নথিভুক্ত হওয়ার পর গোলাম কিবরিয়া নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সম্ভবত উপজেলা ছাত্রদলের সদস্য। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত সোমবার উপাচার্য কাজী রফিকুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করে শতাধিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী অবস্থান ধর্মঘট পালন করেন। এ সময় সালাউদ্দিন রিপন শরীফ ও তাঁর অনুসারীরা ফেসবুক লাইভে ঘোষণা দিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান। ওই ঘটনার প্রতিবাদে বিকেলে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম ‘শাটডাউন’ ঘোষণা করা হয়। এর পর থেকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এদিকে হামলায় জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক বশির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান ফারুক ও সুলতান শওকত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুসা ফরাজী এবং জেলা মহিলা দলের সদস্য হেলেনা খানমকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশে সালাউদ্দিন রিপন শরীফসহ জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন শিক্ষকবিশ্ববিদ্যালয়দুমকিপটুয়াখালীবরিশাল বিভাগ