হত্যা মামলায় স্ত্রীসহ প্রকৌশলী রিমান্ডে

AI-classifiedconfidence 90%

Why this classification

এটি সাম্প্রতিক এবং সুনির্দিষ্ট ঘটনা: ১৯ জুন ২০২৬-এ ধানমন্ডিতে ১১ বছর বয়সী শিশু গৃহকর্মী ভবন থেকে পড়ে মারা যান এবং পরিবারের অভিযোগে থানায় হত্যা মামলা রেকর্ড করে অভিযুক্তদের রিমান্ড নেওয়া হয়েছে। তাই এটি সহিংস ঘটনা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।

Reported by:JugantorSingle source
19/06/26•Dhanmondi

Killed

1

Injured

0

Summary

২০২৬ সালের ১৯ জুন শুক্রবার সকালে ধানমন্ডির একটি বহুতল ভবন থেকে পড়ে ১১ বছর বয়সী শিশু গৃহকর্মী রিক্তা মনির রহস্যজনক মৃত্যু হয়। পরিবারের অভিযোগের পর থানায় হত্যা মামলা হয় এবং অভিযুক্ত গৃহকর্তা প্রকৌশলী সবিবুর রহমান ও তার স্ত্রী নুসরাতকে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Unknown

Other actors

মো. সবিবুর রহমান (পাউবো অতিরিক্ত প্রধান প্রকৌশলী)নুসরাত (স্ত্রী)শাহিন আলী (ভিকটিমের বাবা)সাইফুল ইসলাম (ধানমন্ডি থানার ওসি)মো. ইসমাইল (ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট)

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 19/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 21/06/26open original ↗

হত্যা মামলায় স্ত্রীসহ প্রকৌশলী রিমান্ডে

ধানমন্ডিতে শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হত্যা মামলায় স্ত্রীসহ প্রকৌশলী রিমান্ডে আয়বহির্ভূত বিপুল সম্পদের মালিক সবিবুর Advertisement যুগান্তর প্রতিবেদন প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ বাসার শিশু গৃহকর্মী রিক্তা মনিকে হত্যা মামলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবিবুর রহমান ও তার স্ত্রী নুসরাতকে রিমান্ড দিয়েছেন আদালত। শনিবার মামলার তদন্ত কর্মকর্তা তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে তাদের দুদিনের রিমান্ড আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল। এর আগে শুক্রবার সকালে ধানমন্ডির একটি বহুতল ভবন থেকে পড়ে ১১ বছর বয়সি শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়। ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে জিগাতলার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। গৃহকর্মী শিশু রিক্তা মনিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে পরিবার। ঘটনার দিন শুক্রবার গৃহকর্তা মো. সবিবুর রহমান ও তার স্ত্রী নুসরাতকে আসামি করে ধানমন্ডি থানায় মামলা করেন শিশুটির বাবা শাহিন আলী। তিনি দাবি করেন-তার মেয়ে ভবন থেকে পড়ে মারা যায়নি। তাকে মেরে ফেলা হয়েছে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম যুগান্তরকে বলেন, শিশু মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা হওয়ার পর অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার তাদের আদালতে পাঠানো হয়। তিনি জানান, শিশুটি হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা করেছে, সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। আমাদের তদন্তের কাজ চলমান রয়েছে। অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবিবুর রহমান আওয়ামী লীগ সরকারের আমলে ছিলেন প্রভাবশালী কর্মকর্তা। ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী কর্নেল জাহিদ ফারুকের অঘোষিত ক্যাশিয়ার। পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন প্রকল্প থেকে অবৈধভাবে কামিয়েছেন কোটি কোটি টাকা। হয়েছেন আয়বহির্ভূত বিপুল সম্পদের মালিক। দুর্নীতির বিস্তর অভিযোগ থাকার পরও তাকে একের পর এক দেওয়া হয়েছে পদোন্নতি। বিশেষ করে সুনামগঞ্জে পাউবোর নির্বাহী প্রকৌশলী, বরিশাল ও খুলনায় তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্বে থাকাকালীন সবিবুর রহমান বিপুল সম্পদের মালিক বনে যান। ধানমন্ডিতে যে ফ্ল্যাটে গৃহকর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে-সেটির দাম অন্তত ৫ কোটি টাকা।