স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী
Why this classification
A wife allegedly attacked her sleeping husband with a sharp knife-like blade (boti) during a family dispute, causing serious injury to his genitals. The victim is being treated in hospital and the wife has been taken into police custody, so this is a concrete, recent physical attack.
Killed
0
Injured
1
Summary
সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে সোমবার (২০ এপ্রিল ২০২৬) রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী নাজমা খাতুন ধারালো বঁটি দিয়ে স্বামী ইসমাইল গাজীর গোপনাঙ্গ কেটে দেন। গুরুতর আহত ইসমাইলকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পুলিশ নাজমাকে হেফাজতে নিয়েছে।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
92% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 21/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী
স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী Advertisement সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১১:০১ পিএম শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে স্বামীর বিশেষ অঙ্গ কর্তনের অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। কর্তিত অঙ্গ সঙ্গে নিয়েই স্বামীকে হাসপাতালে নিয়ে আসেন স্ত্রী। আহত ব্যক্তি ইসমাইল গাজী (৪০) বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত স্ত্রী নাজমা খাতুনকে (৩২) পুলিশ হেফাজতে নিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে ইসমাইল গাজী তার স্ত্রী নাজমা খাতুনের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় ধারাল বঁটি দিয়ে তার গোপনাঙ্গ কর্তন করা হয়। ইসমাইলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকির হোসেন বলেন, আহতের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, অভিযুক্ত স্ত্রী নিজেই কর্তিত অঙ্গ সঙ্গে নিয়ে স্বামীকে হাসপাতালে নিয়ে আসেন। সেখানে উপস্থিত স্থানীয়রা তাকে আটক করে রাখেন এবং পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়। স্থানীয়দের দাবি, ইসমাইল গাজীর একাধিক স্ত্রী রয়েছে। পারিবারিক কলহ, অর্থ সংক্রান্ত চাপ এবং প্রথম স্ত্রীকে নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নাজমা খাতুনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
