পারিবারিক বিরোধে বৃদ্ধ বাবাকে ‘খুন’ করে পলাতক ছেলে

AI-classifiedconfidence 92%

Why this classification

A son stabbed his father during a family argument in Sitakunda, Chattogram, on 23 May 2026. The 65-year-old father was taken to Chattogram Medical College Hospital and declared dead, so this is a concrete, recent killing by stabbing.

Reported by:Dhaka PostSingle source
23/05/26•বেবি আপার গলি, ৫ নম্বর ছিন্নমূল সমাজ, জঙ্গল সলিমপুর

Killed

1

Injured

0

Summary

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় শনিবার (২৩ মে ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে পারিবারিক বিরোধের জেরে ছেলে সাইফুল্লাহর ছুরিকাঘাতে বাবা নুরুল্লাহ (৬৫) গুরুতর আহত হন। চমেক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Saifullah (son, accused, absconding)Nurullah (65, victim, father of the accused)Mohinul Islam (acting Officer-in-Charge, Sitakunda Police Station)

Tags

MurderDomestic Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 23/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 23/05/26open original ↗

পারিবারিক বিরোধে বৃদ্ধ বাবাকে ‘খুন’ করে পলাতক ছেলে

চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক দ্বন্দ্বের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে অপরাধের অভয়ারণ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরের ৫ নম্বর ছিন্নমূল সমাজ এলাকার বেবি আপার গলিতে এই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম নুরুল্লাহ (৬৫)। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ছেলে সাইফুল্লাহ ক্ষিপ্ত হয়ে তার পিতা নুরুল্লাহকে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নুরুল্লাহর গ্রামের বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায়। তবে তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে জঙ্গল সলিমপুর এলাকায় বসবাস করছিলেন। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ‘ছেলের হাতে পিতা খুনের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ আতিকুল হা-মীম/বিআরইউ