বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই
Why this classification
This is a valid, recent incident: on Sunday, 8 March 2026, unidentified robbers in Krishnanagar, Kaliganj, Satkhira stabbed and severely beat a bKash agent and took about 10 lakh taka. The victim was seriously injured with a head wound and became unconscious, so this is a physical attack and not a simple robbery without violence.
Killed
0
Injured
1
Summary
সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর এলাকায় ৮ মার্চ ২০২৬ (রোববার) বিকালে দুর্বৃত্তরা মোকলেছুর রহমান নামে এক বিকাশ এজেন্টকে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্রে কুপিয়ে গুরুতর আহত করে প্রায় ১০ লাখ টাকা ছিনিয়ে নেয়। আহত ব্যক্তিকে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
92% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 08/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই
বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই Advertisement সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১০:৩১ পিএম ফাইল ছবি। সাতক্ষীরার কালিগঞ্জে মোকলেছুর রহমান নামে এক বিকাশ এজেন্টকে কুপিয়ে প্রায় ১০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ মার্চ) বিকালে উপজেলার কৃষ্ণনগর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই বিকাশ এজেন্টকে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। জানা যায়, দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা নগদ টাকাভর্তি একটি ব্যাগ ছিনিয়ে নেয়। ছিনতাই হওয়া টাকার পরিমাণ প্রায় ১০ লাখ টাকা। হামলায় মোকলেছুর রহমানের মাথায় গুরুতর জখম হয় এবং একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর কৃষ্ণনগরসহ আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। কালিগঞ্জ থানার ওসি মো. জুয়েল হোসেন বলেন, ইতোমধ্যে ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
