থানা থেকে দুই যুবককে ছাড়িয়ে নিল বিএনপি নেতা
Why this classification
Two youths showed a weapon to a bus checker on the Dhaka-Barishal highway in Bhanga, Faridpur, and took 1,000 taka from him, which is an armed act of violence on 12 May 2026. The later police detention and the release by a BNP leader are follow-up events, but the armed extortion itself is a concrete, recent incident.
Killed
0
Injured
0
Summary
ফরিদপুরের ভাঙ্গায় ১২ মে ২০২৬ (মঙ্গলবার) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কে 'সার্বিক পরিবহণের' একটি বাসের চেকারকে অস্ত্র দেখিয়ে দুই যুবক এক হাজার টাকা ছিনিয়ে নেয়। পুলিশ তাদের থানায় নিলেও রাতে ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা তাদের থানা থেকে ছাড়িয়ে নেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 12/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
থানা থেকে দুই যুবককে ছাড়িয়ে নিল বিএনপি নেতা
ভাঙ্গায় পরিবহণে চাঁদাবাজি থানা থেকে দুই যুবককে ছাড়িয়ে নিল বিএনপি নেতা Advertisement যুগান্তর প্রতিবেদন প্রকাশ: ১৫ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ছবি: সংগৃহীত ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের চেকারকে চাকু দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। কিন্তু থানা থেকে তাদের ছাড়িয়ে নেন এক বিএনপি নেতা। মঙ্গলবার এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। আটক যুবকদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার বিকালে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা ফায়ার সার্ভিস এলাকায় ‘সার্বিক পরিবহণের’ একটি বাস থামিয়ে ভাঙ্গা কাপুড়িয়া সদরদীর দুই যুবক চাঁদা দাবি করে। অস্ত্র দেখিয়ে তারা বাসের চেকার রবিনের পকেট থেকে এক হাজার টাকা কেড়ে নেয়। খবর পেয়ে পুলিশ জড়িত যুবক হাসিবুল মোল্যা ও সোহান মুন্সিকে আটক করে থানায় নিয়ে যায়। পরে রাতে ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা থানায় গিয়ে তাদের ছাড়িয়ে আনেন। হাসিবুল ও সোহানের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মিশে বাস কাউন্টার ও টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করার অভিযোগ রয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়-মঙ্গলবার বিকাল ৪টা ৫ মিনিটের দিকে দাঁড়িয়ে থাকা বাসের চেকার রবিনের সঙ্গে মোটরসাইকেলে আসা সাদা শার্ট পরিহিত সোহানসহ কয়েকজন বাগবিতণ্ডায় লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ সোহান ও হাসিবুলকে আটক করে নিয়ে যায়। এরপর রাতে ভাঙ্গা থানা থেকে তাদের ছাড়িয়ে নেওয়া হয়। এ বিষয় ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা বলেন, আমরা রাজনীতি করি। ভালো-মন্দ আমাদের দেখতে হয়। তিনি বলেন, দুই যুবককে কেন থানায় ডেকে নেওয়া হয়েছিল এবং কেনইবা তাদের ছেড়ে দেওয়া হয়েছে তা থানার কর্মকর্তাদের প্রশ্ন করেন। এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ওই দুই যুবকের বিরুদ্ধে বিভিন্ন বাস কাউন্টার থেকে টাকা আদায় করার অভিযোগ আছে। এজন্য তাদের থানায় ডেকে নেওয়া হয়েছিল। তবে তাদের আটক করা হয়নি। পরে এক বিএনপি নেতা তাদের নিয়ে গেছেন।
