গুলি করে হত্যা মামলার সাক্ষীকে এবার গুলি
Why this classification
A 24-year-old man was shot three times in the chest by 10 to 12 armed men in Brahmanbaria on the night of 16 February 2026. He was seriously injured, and police say the attack was tied to a gang feud and his role as a witness in a murder case.
Killed
0
Injured
1
Summary
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ (সোমবার) রাতে বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামে সশস্ত্র দুর্বৃত্তরা ইমন মিয়া (২৪)-কে তিন রাউন্ড গুলি করে গুরুতর আহত করে। পরিবারের অভিযোগ, একটি হত্যা মামলার সাক্ষী হওয়ায় তাঁকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে, এবং হামলাকারীরা এখনও গ্রেপ্তার হয়নি।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 16/02/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
গুলি করে হত্যা মামলার সাক্ষীকে এবার গুলি
গুলি করে হত্যা মামলার সাক্ষীকে এবার গুলি প্রতীকী ছবি নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:৫৩ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:০৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্বশত্রুতার জেরে ইমন মিয়া (২৪) নামে এক তরুণকে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামে তাঁর ওপর হামলা হয়। গুরুতর অবস্থায় ইমনকে ঢাকায় পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ ইমন থোল্লাকান্দি গ্রামের দক্ষিণপাড়ার হোসেন মিয়ার ছেলে। তাঁর সঙ্গে থাকা বড় ভাই তরিকুল মিয়ার ভাষ্য, ইমনের বুকে সন্ত্রাসীরা তিনটি গুলি করেছে। ডাক্তার বলেছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও বলেন, কিছুদিন আগে বড়িকান্দির গণিশাহ দরবার শরিফের সামনে একটি হোটেলে সন্ত্রাসীদের গুলিতে মনেক মিয়ার ছেলে শিপনসহ দুজন নিহত হন। এ ঘটনায় হওয়া মামলায় তাঁর ভাই ইমন সাক্ষী। এ কারণেই তাঁকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ইমন মিয়া (২৪) রাতে বাড়ি থেকে বেরিয়ে একই গ্রামের তালতলা বাজারের দিকে যাচ্ছিলেন। হঠাৎ একাধিক সিএনজিচালিত অটোরিকশা নিয়ে আসা ১০-১২ জন সশস্ত্র সন্ত্রাসী ইমনের গতিরোধ করে। কিছু বুঝার আগেই তাঁকে লক্ষ করে তিন রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় হামলাকারীরা। আশপাশের লোকজন রক্তাক্ত ইমনকে উদ্ধার করে ঢাকায় পাঠিয়ে দেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী বলেন, বড়িকান্দি এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের কারবার চলছে। এ নিয়ে একাধিক বাহিনীর মধ্যে মারামারি লেগেই থাকে। সাধারণ মানুষ অস্ত্রধারী সন্ত্রাসীদের ভয়ে চরম আতঙ্কে থাকেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) রাজীব নাথ। মাদকের কারবার ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে ওই এলাকায় একাধিক সন্ত্রাসী গ্রুপের বিরোধের কথা স্বীকার করেন ওসি রফিকুল ইসলাম। তিনি বলেন, ওই বিরোধের জেরেই সোমবার রাতে ইমন গুলিবিদ্ধ হয়। সে এলাকার কুখ্যাত মনেক ডাকাতের পক্ষের লোক। ঘটনার পরপরই হামলাকারীদের ধরতে সারারাত পুলিশের একাধিক দল অভিযান চালিয়েছে। এখনও কেউ ধরা পড়েনি। - বিষয় : - ব্রাহ্মণবাড়িয়া - গুলি
