পূর্ব শত্রুতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম
Why this classification
This is a single, concrete incident from today: a group of 8 to 12 people attacked a 71-year-old freedom fighter with sharp weapons and fists over a land dispute, breaking his hand and leg and leaving a head wound. The article reports the attack as happening on the day of publication, so it is recent and within Bangladesh.
Killed
0
Injured
1
Summary
মুন্সীগঞ্জের গজারিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ৩১ মার্চ ২০২৬ দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন এলাকায় তুহিনের নেতৃত্বে ৮-১২ জনের একটি দল মুক্তিযোদ্ধা অহিদুজ্জামান নাঈমকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। তার একটি হাত ও একটি পা ভেঙে গেছে এবং মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে, পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 31/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
পূর্ব শত্রুতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম
পূর্ব শত্রুতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম Advertisement গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৬:১১ পিএম জমি নিয়ে বিরোধে ১০-১২ জনের একটি দল কুপিয়ে আহত করে অহিদুজ্জামান নাঈমকে। মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে। আহত মুক্তিযোদ্ধা অহিদুজ্জামান নাঈম (৭১) উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের বালুয়াকান্দী গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে। আহত নাঈম জানান, তুহিন ও তার ভাইসহ ৮-১০ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায়। স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় নাসিমুল ও মনির হোসেনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল নাঈমের। এ সময় তুহিনের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল আশপাশে অবস্থান নেয়। এক পর্যায়ে নাঈম একা মহাসড়কের পাশে গেলে হামলাকারীরা তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্থানীয়দের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শারমীন সুলতানা জানান, আহত ব্যক্তির একটি হাত ও একটি পা ভেঙে গেছে এবং মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে গজারিয়া থানার ওসি মো. হাসান আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
