বিলের কচুরিপানা থেকে বের হচ্ছিল দুর্গন্ধ, উৎস খুঁজতে গিয়ে পাওয়া গেল কম্বলে মোড়ানো নারীর মরদেহ

AI-classifiedconfidence 95%

Why this classification

The report describes the discovery of a woman's dead body, indicating a murder that occurred in Bangladesh today; it meets the definition of violence (fatality) and is recent, so it is classified as a violence incident.

Reported by:Prothom AloSingle source
13/10/26•Charamukundi Bill

Killed

1

Injured

0

Summary

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দি এলাকায় কচুরিপানা পরিষ্কার করার সময় কম্বলে মোড়ানো এক নারীর মৃতদেহ পাওয়া যায়। পুলিশ অনুসন্ধান চালিয়ে মৃতদেহের বয়স ৩-৪ দিন ধরে মৃত বলে অনুমান করেছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Unknown

Other actors

OC Hafizur Rahmanস্থানীয় কয়েকজন

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 13/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Prothom Alo · 13/10/26open original ↗

বিলের কচুরিপানা থেকে বের হচ্ছিল দুর্গন্ধ, উৎস খুঁজতে গিয়ে পাওয়া গেল কম্বলে মোড়ানো নারীর মরদেহ

কম্বলে মোড়ানো অজ্ঞাত নারীর মরদেহ দেখতে উৎসুক জনতার ভিড়। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দি এলাকায়। আজ মঙ্গলবার দুপুরেছবি: প্রথম আলো চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দি বিলে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে কম্বলে মোড়ানো এক নারীর মরদেহ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মরদেহটি সেখানে দেখা যায়। পচে মরদেহটি বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিক ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে চরমুকুন্দি বিলে জমি আবাদের জন্য কচুরিপানা পরিষ্কার করতে যান স্থানীয় কয়েকজন। কচুরিপানা থেকে তীব্র দুর্গন্ধ পাচ্ছিলেন তাঁরা। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তাঁরা দেখেন, কচুরিপানার স্তূপের ভেতর কম্বলে মোড়ানো একটি বস্তু থেকে দুর্গন্ধ বের হচ্ছে। বিষয়টি মোবাইলে পুলিশকে জানান ওই ব্যক্তিরা। খবর পেয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান আরও পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে যান। পরে ওই কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। ওসি হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, অজ্ঞাতনামা নারীর মরদেহটি গলিত ও বিকৃত। তাঁর পরনে সালোয়ার ও কামিজ রয়েছে। ওই নারীর আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ হবে বলে ধারণা করছেন। কমপক্ষে তিন থেকে চার দিন বা এরও বেশি দিন আগে ওই নারীকে হত্যা করা হয়ে থাকতে পারে। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ওই নারীকে হত্যা করে মরদেহ সম্ভবত ধনাগোদা নদীতে ফেলে দিয়েছিল দুর্বৃত্তরা। ওই নদী থেকে খাল বেয়ে মরদেহটি চরমুকুন্দি বিলের কচুরিপানার স্তূপের ভেতর আটকে থাকে। বিকৃত হওয়ার কারণে লাশের গায়ে আঘাতের চিহ্ন আছে কি না, তা বোঝা যায় না। ওই নারীর নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় আপাতত একটি অপমৃত্যুর মামলা হচ্ছে বলে জানান ওসি হাফিজুর রহমান। তিনি বলেন, পরে হত্যা মামলা হতে পারে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ওই নারীর মরদেহ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন উদ্ধারলাশমরদেহ উদ্ধারমতলব দক্ষিণচাঁদপুর