চা শ্রমিকদের কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদ
Why this classification
The article reports a concrete attack by miscreants in a specific tea garden area of Kamalganj, including looting of houses and produce and cutting of betel vines, so it counts as vandalism and robbery. The human chain protest is only the reporting frame, and the violent act itself is described, although no injuries or deaths are reported and the exact date of the attack is not given.
Killed
0
Injured
0
Summary
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের সুনছড়া ও ডবলছড়া চা বাগান এলাকায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে শ্রমিক ও স্থানীয়দের বাড়িঘরে লুটপাট করে কৃষিপণ্য নিয়ে যায় এবং বরজের পান গাছ কেটে ফেলে। এর প্রতিবাদে ১০ জুন (বুধবার) চৌমুহনীতে চা শ্রমিক ও স্থানীয়রা মানববন্ধন করেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
65% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 10/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
চা শ্রমিকদের কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদ
চা শ্রমিকদের কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদ কমলগঞ্জে দুর্বৃত্তের হামলার প্রতিবাদে চৌমুহনীতে চা শ্রমিক ও স্থানীয়দের মানববন্ধন সমকাল কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি প্রকাশ: ১১ জুন ২০২৬ | ০৭:৫৮ | প্রিন্ট সংস্করণ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে অবস্থিত সুনছড়া ও ডবলছড়া চা বাগান এলাকায় তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় চা শ্রমিকদের উৎপাদিত কৃষিপণ্য লুট এবং বরজে থাকা পান গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার বেলা সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলার চৌমুহনীতে মানববন্ধন করেছেন চা শ্রমিকসহ স্থানীয়রা। মানববন্ধনে উপস্থিত চা শ্রমিকরা বলেন, বিগত সরকারের সময় সমাজে প্রভাব সৃষ্টিকারী স্থানীয় রাজনৈতিক নেতারা আবার সক্রিয় হয়ে উঠেছেন। তাদের ছত্রছায়ায় থাকা চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী প্রকাশ্যে অপকর্ম শুরু করেছে। বর্তমানে তারা পুরোপুরি সক্রিয়। তারাই বাগান এলাকায় বসবাসকারী চা শ্রমিক ও স্থানীয়দের বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট চালিয়েছে। চা শ্রমিকদের কয়েকজন জানান, প্রতিটি চা বাগানের কয়েক হাজার শ্রমিকের মধ্যে মাত্র কয়েকশ শ্রমিকের কর্মসংস্থান চা বাগানে। বাকিরা বিভিন্ন কৃষিকাজ বা পশু পালন করে জীবিকা নির্বাহ করেন। সেভাবে ডবলছড়া (সুনছড়া) চা বাগানের নন-ওয়ার্কার শ্রমিকরা নিজেদের ভিটেবাড়ির আশপাশে এবং বাগানের পতিত কিছু ভূমিতে পান ও লেবুর চাষ করে থাকেন। স্থানীয়দের এই কৃষিপণ্য বিগত সময়ে স্থানীয় রাজনৈতিক নেতাদের প্রতিপালিত দুর্বৃত্ত চক্র বাজারে নিয়ে যাওয়া থেকে বিরত রাখত এবং জোরপূর্বক এসব কৃষিপণ্য নেতাদের বাড়িতে বিক্রিতে বাধ্য করত। তারা সিন্ডিকেট করে পণ্যের বাজারমূল্যের এক-তৃতীয়াংশ বা অর্ধেক দামে সেহুলো নিয়ে নিত। চক্রের নির্দেশনা অমান্য করে অন্য কোথাও পণ্য বিক্রি করতে চাইলেই দেওয়া হতো বাধা। প্রতিবাদ করলেই হামলা ও লুটপাট। মানববন্ধনে সর্বস্তরের চা শ্রমিক, স্থানীয় বাসিন্দা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। বক্তারা কৃষিপণ্য লুট ও পান গাছ ধ্বংসের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। মানববন্ধনে বক্তব্য দেন চা শ্রমিক আদিবাসী ফ্রন্টের সভাপতি পরিমল বাড়াইক, শমশেরনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইয়াকুব আলী, ইউপি সদস্য পারতালি রাজভর, গোপাল গোয়ালা, জনক লাল দেশওয়ারা, লসমি রাজভর, চা শ্রমিক ও দলিত জনগোষ্ঠীর নেতা সুনীল মৃধা, নারী নেত্রী গীতা কানু, সীতারাম বীন এবং কমলগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রত্যুষ ধর। বক্তারা বলেন, কৃষকের উৎপাদিত ফসল ও কৃষিসম্পদের ওপর হামলা শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, এটি এলাকার কৃষি অর্থনীতির ওপরেও আঘাত। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিকার চেয়ে একটি আবেদনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান শ্রমিক নেতারা। - বিষয় : - দুর্বৃত্ত
