উত্তরায় সড়ক থেকে পোশাকশ্রমিকদের সরিয়ে দিল পুলিশ

AI-classifiedconfidence 95%

Why this classification

The article reports a physical confrontation where workers attacked vehicles and police responded with sound grenades, meeting the definition of violence and occurring in Uttara, Dhaka on 2026‑10‑15.

Reported by:SamakalSingle source
15/10/26•Azampur, Uttara

Killed

0

Injured

0

Summary

উত্তরা আজমপুরে পোশাক শ্রমিকরা বকেয়া বেতন ও মজুরি বৃদ্ধির দাবি নিয়ে সড়ক অবরোধ করে, যা গাড়িতে আক্রমণ ও পুলিশকে লক্ষ্য করে ধাওয়া সৃষ্টি করে। পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে কর্মীদের সরিয়ে দেয় এবং দুপুর ১২টায় ট্রাফিক স্বাভাবিক হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 3

Perpetrator side

Locals

Victim side

Law Enforcement

Other actors

Mo. Rezaul Karim (Deputy Commissioner, Uttara)

Affected infrastructure

roadvehicles

Tags

Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Law Enforcement

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 15/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 15/10/26open original ↗

উত্তরায় সড়ক থেকে পোশাকশ্রমিকদের সরিয়ে দিল পুলিশ

উত্তরায় সড়ক থেকে পোশাকশ্রমিকদের সরিয়ে দিল পুলিশ সংগৃহীত ছবি সমকাল প্রতিবেদক প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ১৪:১৫ বকেয়া বেতন, মজুরি বৃদ্ধির দাবি আদায়ে রাজধানীর উত্তরা আজমপুর এলাকার সড়ক অবরোধ করা আন্দোলনরত পোশাকশ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ। ফলে বর্তমানে এই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। এর আগে সকাল ৯টার পর থেকে সড়কে নামে পোশাকশ্রমিকেরা। এ সময় সড়কে অবস্থান নেওয়ায় ঢাকা-ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম সমকালকে এসব তথ্য নিশ্চিত করেন। রেজাউল করিম বলেন, কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা জড়ো হয়ে সড়ক অবরোধ করে। তারা বিচ্ছিন্নভাবে তাদের দাবিদাওয়ার কথা বলে। তবে তাদের কোনো প্রতিনিধি ছিল না। বিচ্ছিন্নভাবে আন্দোলন করছিল এবং সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। একপর্যায়ে গাড়িতে আক্রমণ ও পুলিশকে লক্ষ্য করে ধাওয়া করলে পুলিশ তাদের সরিয়ে দিতে পাল্টা ধাওয়া করে এবং কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। বেলা ১২টার দিকে সড়কের অবস্থান ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে, বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি ও সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণের দাবিতে রাজধানীর উত্তরায় বৃহস্পতিবার সকালে সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। শ্রমিকদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধ এবং অন্যান্য মজুরি বাড়াতে হবে। তাদের অভিযোগ, দাবি পূরণে কার্যকর উদ্যোগ না থাকায় বারবার সড়কে নেমে আন্দোলন করতে হচ্ছে। এর আগে গত সোমবার ও বুধবারও একই দাবিতে উত্তরার আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় সড়ক অবরোধ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার সকালে শুরু হওয়া অবরোধের কারণে কয়েক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে শ্রমিকেরা সড়ক ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে দাবি পূরণ না হওয়ায় আজ আবারও তারা সড়কে অবস্থান নেন।   - বিষয় : - উত্তরা - আন্দোলন - পোশাক শ্রমিক