স্ত্রীকে কুপিয়ে হত্যার পর ৯৯৯-এ ফোন করে জানালেন স্বামী
Why this classification
The article reports a recent (11 Oct 2026) homicide inside Bangladesh where a husband stabbed his wife to death, meeting the definition of violence and the recency window. Therefore it is classified as a valid violence incident.
Killed
1
Injured
0
Summary
গাজীপুরের শ্রীপুরে ১১ অক্টোবর রাতে স্বামী উদ্ভব পারিবারিক কলহে তার ২৫ বছর বয়সী স্ত্রী সীমা রানী দাসকে গলায় ছুরি দিয়ে হত্যা করেন। পরে তিনি ৯৯৯ নম্বরে পুলিশকে জানিয়ে গৃহহত্যা স্বীকার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দেহ পাঠানো হয়।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
96% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 11/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
স্ত্রীকে কুপিয়ে হত্যার পর ৯৯৯-এ ফোন করে জানালেন স্বামী
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জের ধরে অন্তঃসত্ত্বা স্ত্রী সীমা রানী দাসকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছেন স্বামী। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে থানায় খবর দেন ঘাতক স্বামী উদ্ভব। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সীমার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সীমা রানী দাস (২৫) উপজেলা রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের স্বামী উদ্ভবের স্ত্রী। উদ্ভব একই গ্রামের নকুল দাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহ নিয়ে স্ত্রী সীমা রানীকে গলাকেটে হত্যা করে উদ্ভব নিজেই থানায় খবর দেন। পরে পুলিশ এসে সীমার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। এ সময় নিহততের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ও গলায় ছুরির আঘাত নিশ্চিত হয় পুলিশ। শ্রীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, স্ত্রীকে হত্যার পর স্বামী নিজেই ৯৯৯ ফোন করে পুলিশকে জানিয়েছেন। ঘটনাস্থল হতে নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আশিকুর রহমান/আরএআর
